বাড়ল আতঙ্ক! বাংলায় ছয়জনের শরীরে বিদেশি প্রজাতির করোনার সংক্রমণ

নতুন করে ফের বাড়ছে সংক্রমণ! অনেকেই বলছেন ভারতে করোনার সেকেন্ড ওয়েভ আসতে চলেছে। বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। এই অবস্থায় করোনার বিদেশি প্রজাতিতে আক্রান্তের সংখ্যা বাড়ায় ক্রমশ চিন্তিত চিকিৎসকেরা

নতুন করে ফের বাড়ছে সংক্রমণ! অনেকেই বলছেন ভারতে করোনার সেকেন্ড ওয়েভ আসতে চলেছে। বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। এই অবস্থায় করোনার বিদেশি প্রজাতিতে আক্রান্তের সংখ্যা বাড়ায় ক্রমশ চিন্তিত চিকিৎসকেরা।

যদিও যুদ্ধকালীন তৎপরতায় করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। কিন্তু তাতে কি রোখা যাবে করোনার দ্বিতীয় ওয়েভ? আশ্বাস থাকলেও আতঙ্ক কাটছে না।

বাংলায় ছয়জনের শরীরে করোনার নতুন প্রজাতি!

বাংলায় ছয়জনের শরীরে করোনার নতুন প্রজাতি!

বাংলায় কিছুটা হলেও সংক্রমণ কমেছে। ফলে ধীরে ধীরে স্বাভাবিকের পথে কলকাতা। কিন্তু নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে। বাংলায় ছয়জনের শরীরে করোনার নতুন প্রজাতির সন্ধান মিলেছে। ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। করোনার নতুন প্রজাতির এই সন্ধান পাওয়ার পরেই নড়েচড়ে বসেছেন চিকিৎসকরা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত শুক্রবার ৪ জনের শরীরে ধরা পড়ে করোনার নতুন বিদেশি প্রজাতি। রবিবার সেই সংখ্যাটা বেড়ে ৬ হয়েছে। আরও কোনও ব্যক্তি করোনার বিদেশি প্রজাতিতে আক্রান্ত হয়েছেন কি না, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর।

কাদের কাদের সঙ্গে মিশেছেন এরা!

কাদের কাদের সঙ্গে মিশেছেন এরা!

ছয়জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। ক্রান্তদের মধ্যে ৫ জন ব্রিটেনের করোনা নতুন প্রজাতিতে সংক্রমিত। একজন দক্ষিণ আফ্রিকার। এই ছ'জনের মধ্যে ২ জন কলকাতার বাসিন্দা। বাকিরা দক্ষিণ ২৪ পরগনা, রানাঘাট, নদিয়া, মালদহের বাসিন্দা।আক্রান্ত ওই ছয়জন গত কয়েকদিনে কাদের সঙ্গে মিশেছেন তাঁদেরও খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে কোয়ারেন্টাইনে থাকারও ব্যবস্থা করা হচ্ছে। ভোটের বাজারে ক্রমশ বাড়ছে উত্তেজনা। এই অবস্থায় এই খবরে নিঃসন্দেহে চাপ বেড়েছে চিকিৎসকমহলে। সবাইকে সোশ্যাল ডিসটেস্ট রাখার কথা বলা হচ্ছে। প্রয়োজনে করোনার সতর্কবার্তাও যাতে প্রার্থীরা দেন সেই বিষয়ে আবেদন রাখা হয়েছে।

এখনই সতর্ক থাকার কথা বলছেন ডাক্তাররা

এখনই সতর্ক থাকার কথা বলছেন ডাক্তাররা

এখনই সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে। অন্যান্য রাজ্য থেকে যারা বাংলায় ঢুকছেন তাঁদের বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ট্রেন পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ট্রেনে ভিনরাজ্য থেকে বহু মানুষ আসছেন। বাসেও আসছেন। সেখানে দাঁড়িয়ে এখনও রাজ্যের সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+