শান্তনু ঘনিষ্ঠ অয়নের অফিসে ২০২১ সালের টেটের নথি, ম্যারাথন জেরায় একাধিক প্রভাবশালীর নাম ফাঁস

নিয়োগ দুর্নীতি মামলায় আরও প্রভাবশালীর নাম ফাঁস করলেন শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল। সোমবার ভোর ৩টে নাগাদ তাঁকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে দফায় দফায় জেরা চলছে। সূত্রের খবর ইডির জেরায় নাকি ৪ থেকে ৫ জন প্রভাবশালীর নাম বলেছেন অয়ন শীল। মানিক-পার্থ ছাড়াও এরা নিয়োগ দুর্নীতিতে ওতোপ্রতো ভাবে জড়িত বলে জানিয়েছেন অয়ন শীল। এদিকে অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হয়েছে ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের তালিকা।

অয়ন শীলের অফিসে ২০১২-র টেট পরীক্ষার্থীদের নথি

অয়ন শীলের অফিসে ২০১২-র টেট পরীক্ষার্থীদের নথি

নিয়োগ দুর্নীতির পর পরতে রহস্য। বলাগড়ের নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীলের অফিসে তল্লাশি চালিয়ে ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। আদলে হুগলির বলাগড়ের বাসিন্দা হলেও গত কয়েক বছর ধরে তিনি সল্টলেকের বাড়িতেই থাকতেন। সেখানেই প্রমোটিংয়ের অফিস খুলেছিলেন সেই অফিসে তল্লাশি চালিয়ে ২০১২-র টেট পরীক্ষার্থীদের বেশ কিছু নথি উদ্ধার করেছে ইডি। তাতেই ইডির অনুমান টাকার বিনিময়ে চাকরি বিক্রি হত।

৪-৫জন প্রভাবশালীর নাম ফাঁস

৪-৫জন প্রভাবশালীর নাম ফাঁস

গ্রেফতারির আগে থেকেই অয়ন শীলকে জেরা করছে ইডি। প্রায় ৩৭ ঘণ্টা জেরার পর অয়ন শীলকে গ্রেফতার করা হয়। তারপরেও সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে দফায় দফায় জেরা করা হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলকে। তাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে ইডি। অয়ন শীল জেরায় একাধিক প্রভাবশালীর নাম করেছেন। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য ছাড়াও এই চার-পাঁচ জন প্রভাবশালী নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন বলে জেরায় জানিয়েছে অয়ন শীল।

৫০ কোটি টাকার লেনদেন

৫০ কোটি টাকার লেনদেন

নিয়োগ দুর্নীতির কালো টাকা অয়ন শীলের প্রমোটিং কোম্পানির মাধ্যমে সাদা করা হত বলে অনুমান করছে ইডির অফিসাররা। তদন্তকারীরা জানতে পেরেছেন এজেন্টের মাধ্যমে টাকা তোলা হত। আর এজেন্টরা আসতেন অয়ন শীলের প্রমোটিং কোম্পানিতে। এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে ৫০ থেকে ৬০ কোটি টাকার লেনদেন হয়েছে অয়ন শীলের মাধ্যমে। অয়ন শীলের কম্পিউটার অফিসের আড়ালে চলত এই আর্থিক লেনদেনের কারবার। সেখানে নিয়োগ দুর্নীতিতে যুক্ত এজেন্টরা আসত।

একাধিক প্রমাণ

একাধিক প্রমাণ

নিয়োগ দুর্নীতিতে যুক্ত একাধিক প্রভাবশালীর নাম ফাঁস করেছেন অয়ন শীল। এই চার থেকে পাঁচ জন প্রভাবশালীর নাম একেবারেই নতুন। আগে এদের সন্দেহের তালিকায় ছিল না। তাদের সঙ্গে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে বলে তদন্তে দাবি করেছে ইডি। এই নিয়ে দফায় দফায় জেরা করা হচ্ছে। আরও তথ্য অয়ন শীলের কাছে পাওয়া যাবে বলে মনে করছে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+