Indian Rail: দাঁড়িয়ে একাধিক ট্রেন, বন্ধ শান্তিপুর শাখায় আপ-ডাউনের ট্রেন চলাচল
Indian Rail: সাতসকালে ট্রেন অবরোধ। আর তার জেরে বড় প্রভাব শিয়ালদহের মেইন শাখায়। সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হয়েছে অবরোধ। মদনপুর স্টেশনে এই অবরোধ চলছে। আর এর ফলে ব্যাপক প্রভাব পড়েছে রেল চলাচলে।
বিশেষ করে শিয়ালদহ মেন শাখায় কাকিনাড়া, নৈহাটি, শ্যাম নগর, হালিশহর সহ বিভিন্ন স্টেশনে ব্যাপক ভিড় যাত্রীদের। অবরোধের ( Rail Oborodh) জেরে দাঁড়িয়ে লালগোলা প্যাসেঞ্জার সহ বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেনও। ইতিমধ্যে শান্তিপুর লোকাল বাতিল করা হয়েছে।

এমন অবস্থা চলতে থাকলে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেনকেও বাতিল ( Local Tran) করা হতে পারে বলে খবর। অন্যদিকে সংক্ষিপ্ত রুটে যে সমস্ত ট্রেন চলছে কমপক্ষে সেগুলিও ত্রিশ মিনিট দেরিতে চলছে বলে খবর।
মদনপুর স্টেশনে সমস্ত ট্রেনকে দাঁড় করাতে হবে। আর এই দাবিতে সকাল সাড়ে ৭ টা থেকে বিক্ষোভ শুরু হয়। শুরু হয় রেল অবরোধও। অবরোধকারীদের দাবি, কোনও ট্রেন মদনপুর স্টেশনে দাঁড়ায় না। এমনকি একাধিক লোকাল ট্রেনগুলিও ঠিক মতো দাঁড়ায় না।
ফলে প্রত্যেকদিনই সমস্যার মধ্যে পড়তে হয়। এমনকি ভিড় ট্রেনে ঠেলাঠেলি করেও উঠতে হয়। এই বিষয়ে একাধিকবার রেল আধিকারিককে জানানো হয়েছে। এমনকি শীর্ষ রেল আধিকারিককেও জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি বলেই দাবি অবরোধকারীদের।
আর এরপরেই আজ সকাল থেকে শুরু হয় রেল অবরোধ ( Rail Strike) । প্রায় তিন ঘন্টা কেটে গিয়েছে এই অবরোধ চলছে। আর এর ফলে আপ এবং ডাউন লাইনে কার্যত স্তব্ধ রেল চলাচল। যদিও অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিকরা। অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে।
অন্যদিকে ট্রেন দাঁড় করানো নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া হলে এই অবরোধ চলবে বলেই হুঁশিয়ারি। এই অবরোধের জেরে সমস্যায় বারাকপুর লাইনের নিত্যযাত্রীরাও। অন্যদিকে সময় যত গড়াচ্ছে ক্রমশ যাত্রীদের ভিড় বাড়ছে শিয়ালদহ স্টেশনেও। আজ সপ্তাহের দ্বিতীয় কাজের দিন। সকাল থেকে এই অবরোধের জেরে সমস্যায় নিত্যাযাত্রী থেকে সাধারণ মানুষ।












Click it and Unblock the Notifications