রেল অবরোধে আটকে পুরী, করমণ্ডল, পুরুলিয়া এক্সপ্রেস সহ বহু ট্রেন! কখন স্বাভাবিক? জানুন
Eastern Railway-Indian Rail: দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর সেকশনে রেল অবরোধ! দেউলটি ও কোলাঘাট স্টেশনের মাঝখানে স্থানীয় মানুষরা রেললাইন উপরে দাঁড়িয়ে এই অবরোধ শুরু করেছেন বলে জানা যাচ্ছে। যার ফলে দক্ষিণপূর্ব রেলের পুরোপুরি ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আর এই অবরোধের জেরে লোকাল ট্রেনগুলি একাধিক স্টেশনে পর পর দাঁড়িয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
এমনকী বহু দূরপাল্লার ট্রেনও আটকে আছে বলে খবর। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল পুলিশ এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে প্রায় কয়েক ঘণ্টা ধরে এই অবরোধ চলছে বলে জানা যাচ্ছে (Eastern Railway-Indian Rail) ।

আপ ও ডাউন সহ তিনটি লেনের ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তির মধ্যে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।
Eastern Railway-Indian Rail: ঠিক কি ঘটেছে?
রেল সুত্রে জানা যাচ্ছে, একটি লেবেল ক্রসিং ছিল। যেটা দিয়ে লোক পারাপার করত। সম্প্রতি রেলের তরফে সেই ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়েছে রেলের তরফে। মূলত ওই ক্রসিং'য়ের ফলে মাঝেমধ্যেই সেখানে দুর্ঘটনা ঘটত বলে অভিযোগ। আর সেই কারণেই সেটি বন্ধ করে দেওয়া হয় বলে দাবি পূর্ব রেলের।
এরপরেই উত্তেজনা ব্যাপক ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকার মানুষজন ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু করেন রেল অবরোধ। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে ক্রসিংটি খুলতে হবে। তা বন্ধ করে রাখার জন্য অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে।
Eastern Railway-Indian Rail: কি বলছে রেল?
রবিবার সকাল ১০টা থেকে যে বিক্ষোভ শুরু হয়েছে, তার জেরে ট্রেন চলাচল ব্যাহত। দেউলটি ও কোলাঘাট স্টেশনের মধ্যে চলছে বিক্ষোভ। আপ-ডাউন সবকটি লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। কোন কোন ট্রেন আটকে রয়েছে, তার তালিকা প্রকাশ করেছে রেল।
- ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রবাদ ফলকনুমা এক্সপ্রেস সকাল ১০টা ২৩ মিনিট থেকে আটকে আছে কোলাঘাট স্টেশনে।
- ১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস সকাল ১০টা ৩৮ মিনিট থেকে বাগনান স্টেশনে আটকে।
- ১২৮২১ শালিমার-পুরী এক্সপ্রেস দেউলটি স্টেশনে আটকে আছে সকাল ১০টা ১৭ মিনিট থেকে।
- ১২৫০৯ এসএমভিটি বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস সকাল ১০টা ২৩ মিনিট থেকে কোলাঘাট স্টেশনে আটকে।
- ১২৮৪২ এমজিআর চেন্নাই-শালিমার করমণ্ডল এক্সপ্রেসও সকাল ১০টা ২৩ মিনিট থেকে কোলাঘাট স্টেশনে আটকে রয়েছে।
- ১২৮২৮ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস সকাল ১০টা ৩৬ মিনিট থেকে মেচেদা স্টেশনে আটকে।
- ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস সকাল ১০টা ৫৩ মিনিট থেকে মেচেদা স্টেশনে আটকে।
- ১২৮০৯ সিএসএমটি মুম্বই-হাওড়া মেইল সকাল ১১টা থেকে ভোগপুর ভোগপুর স্টেশনে আটকে।
- এগুলি ছাড়া ৫টি লোকাল ট্রেন আটকে রয়েছে বিভিন্ন স্টেশনে। ফলে দুর্ভোগের মুখে পড়ছেন যাত্রীরা।
যা খবর, রেল আধিকারিকরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। সমস্যা সমাধানের আশ্বাস দেন।












Click it and Unblock the Notifications