Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cancellation Of EMU Locals: আবার হবে কাজ, শনি-রবি বাতিল বহু লোকাল! ঘুরপথ ছুটবে বহু ট্রেন

Cancellation Of EMU Locals: ফের রেল বিভ্রাটের আশঙ্কা! তাও আবার সেই শিয়ালদহ ডিভিশনে। শনিবার রাত থেকে এই কাজ শুরু হবে। ডানকুনি এবং ডায়মন্ড হারবার শাখায় কাজ হবে। এজন্য পাওয়ার ব্লক করা হবে। এর ফলে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এমনকি বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের রুট বদল করা হয়েছে।

বিস্তারিত জানিয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণের ডায়মন্ড হারবার শাখাতেও কাজ হবে। আর সেই কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। ফলে চূড়ান্ত দুর্ভোগের (Cancellation Of EMU Locals) মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীদের।

Cancellation Of EMU Locals

Cancellation Of EMU Locals: সেতু মেরামতির কাজ হবে

পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দমদম এবং বরাহনগর স্টেশনের মাঝে একটি সেতু রয়েছে। আর সেটির মেরামতির কাজ করা হবে। আর এই কাজের জন্য আপ এবং ডাউন লাইনে দফায় দফায় পাওয়ার ব্লক করা হবে বলে জানানো হয়েছে।

সেই মতো দমদম-বরাহনগর আপ লাইনে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ওই অংশে ট্রাফিক ব্লক হবে। অন্যদিকে দমদম-বেলঘরিয়া শাখায় আপ ও ডাউন লাইনে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হবে বলে জানানো হয়েছে। এজন্য একাধিক ট্রেন বাতিলের (Cancellation Of EMU Locals) কথা বলা হয়েছে। ঘুরপথে চলবে একাধিক ট্রেন।

Cancellation Of EMU Locals: ট্রেন বাতিলের খবর-

Cancellation of EMU locals on 15.06.2024

Sealdah-Dankuni : UP 32249/ Down 32252

Cancellation of EMU locals on 16.06.2024

Sealdah-Dankuni : UP 32211, 32213, 32215, 32217/ Down 32212, 32214, 32216, 32218

Diversion of Mail/Express Trains on 15.06.2024
(Diverted via Dum Dum Jn. - Naihati - Bandel instead of Dum Dum Jn. - Dankuni)

13165 Kolkata - Sitamarhi Express

12987 Sealdah - Ajmer Express

12377 Sealdah - New Alipurduar Padatik Express

  • Diverted via Naihati - Bandel instead of Dankuni

03187 Sealdah - Jaynagar Special

অন্যদিকে ডায়মন্ড হারবার শাখায় ওভারহেড মেরামতির (Cancellation Of EMU Locals) কাজ করা হবে। এজন্য তিন ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক হবে। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত এই কাজ চলবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+