Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্ষমাপ্রার্থী ব্যাপারী, থানায় রুনা, বলাগড়ে তৃণমূলের দলীয় কোন্দল কোনদিকে?

বিধায়ক মনোরঞ্জন ব্যপারী ও তৃণমূল নেত্রী রুনা খাতুনের মধ্যে নারদ নারদ আরও বড় আকার নিল। বিধায়ক নেত্রীর নামে ফেসবুকে অশালীন মন্তব্য প্রকাশ করেছিলেন। তাই নিয়ে আরেক দফা জলঘোলা হয়েছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেও শোনা যাচ্ছে।

বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যপারী বিধানসভার বাইরে সাংবাদিকরা ধরেছিলেন। বিধায়ক ওই ফেসবুক পোস্টের জন্য ক্ষমাপ্রার্থী। তাকে কদর্য আক্রমণ করা হয়েছিল। সেজন্যই তিনি সেইসময় অত্যন্ত রেগে দিয়েছিলেন। 'খিস্তি দিয়ে ভুল করেছি।' এই কথা বলেন বিধায়ক।

manoranjan byapari

এদিকে যার বিরুদ্ধে মুখ খুলেছেন মনোরঞ্জন ব্যপারী, তিনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। এলাকার নেত্রী রুনা খাতুন থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়কের বিরুদ্ধে। ফেসবুকে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন বিধায়ক৷ মনোরঞ্জন ব্যপারী সেই পোস্ট আর রাখেননি। কিন্তু ওই লেখার স্ক্রিনশট স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরছে।

বুধবার রাতে জিরাটের আহমেদপুরে বিধায়কের কার্যালয় ভাঙচুর হয়। সেই ঘটনায় নাম জড়িয়েছে এই রুনা খাতুনের। তার কথাতেই দলবল ওই কার্যালয়ে হামলা, ভাঙচুর চালায় বলে অভিযোগ। কার্যালয়ে কাদা লেপে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। বিধায়ক ঘনিষ্ঠ লোকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ।

খুল্লমখুল্লা চ্যালেঞ্জ নিয়েছেন ও দিয়েছেন বিধায়ক। আগামী রবিবার ফেসবুক লাইভে এসে তাঁর বক্তব্য রাখবেন তিনি। দুর্নীতির সঙ্গে কারা জড়িত, সেই বিষয়ে ফেসবুকে মনোরঞ্জন বক্তব্য রাখবেন বলে এখনও জানা যাচ্ছে। গত কাল থেকে প্রকাশ্যে এই নারদ নারদ সামনে এসেছে। রাজ্য রাজনীতিতেও রীতিমতো চর্চার ঘটনা হয়েছে এটি।

মনোরঞ্জন ব্যপারী দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। তৃণমূল বিধায়ক হয়ে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন। তাতেই তিনি মৃত্যুর আশঙ্কা করছেন। তাহলে বিরোধী দলের অবস্তা কী হতে পারে? এই প্রশ্ন করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী৷ তবে অশালীন মন্তব্যের বিরুদ্ধেই তিনি মতপ্রকাশ করেছেন।

মাথা গরম হয়ে গিয়েছিল বলেই ওই লেখা লিখেছেন। খিস্তি দিয়ে ভুল করেছেন। সকলের কাছেই ক্ষমাপ্রার্থনা করেছেন তৃণমূল বিধায়ক। এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই এলাকায় র‍্যাফ নামানো হয়েছে। পুলিশ ও র‍্যাফকে নিরাপত্তার জন্য পথে নামানো হয়েছে।

পুলিশ ও র‍্যাফের বিরাট বাহিনী জিরাট হাসিমপুর, হাসপাতাল রোড, বাসস্ট্যান্ড এলাকায় রুটমার্চ করে। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি দেবীদয়াল কুণ্ডু, বলাগড় থানার ওসি রাজকিরণ মুখোপাধ্যায়, মগরার সিআই শ্যামল চক্রবর্তী ওই রুটমার্চে অংশ নিয়েছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+