West Bengal Chief Secretary: রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ, গোপালিকার মেয়াদ বৃদ্ধিতে অনুমোদনে না কেন্দ্রের

West Bengal Chief Secretary: নতুন মুখ্যসচিব পেল বাংলা। বিপি গোপালিকার জায়গায় স্থলাভিষিক্ত হলেন মনোজ পন্থ। আজ শনিবার নবান্নের তরফে এই বিষয়ে জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভগবতী প্রসাদ গোপালিকের মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দেয়নি কেন্দ্র। ফলে আজই অগাস্ট অবসর নিচ্ছেন বিপি গোপালিকা।

এরপরেই মুখ্যসচিবের দায়িত্বে মনোজ পন্থকে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে নবান্নে গিয়ে দায়িত্বও বুঝে দিয়েছেন মনোজ (West Bengal Chief Secretary) । বলে রাখা প্রয়োজন, বিপি গোপালিকার মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হয়েছিল গত ৩১ মে। কিন্তু সেই সময় তাঁকে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Chief Secretary

তিন মাসের জন্য গোপালিকার মেয়াদ (West Bengal Chief Secretary) বড়ানোর আবেদন দিল্লিতে জানায় নবান্ন। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যের দাবিতে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী মুখ্যসচিব পদে তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হয় ভগবতী প্রসাদ গোপালিকার। দ্বিতীয়বার ফের একবার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছিল নবান্নের কাছে।

কিন্তু এবার আর মেয়াদ বৃদ্ধির আবেদনে কোনও সাড়া দেয়নি কেন্দ্রীয় সরকার। আর তা অবশ্যই শুক্রবার রাজ্য সরকারের কাছে স্পষ্ট হয়ে যায়। কিন্তু এরপরেও অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু শনিবার বেলা গড়িয়ে গেলেও কেন্দ্রের তরফে কোনও নির্দেশিকা আসেনি মুখ্যসচিব পদে গোপালিকার মেয়াদ বৃদ্ধি নিয়ে। আর এরপরেই বাংলার মুখ্যসচিব হিসাবে মনোজ পন্থের নাম জানানো হল সরকারের তরফে।

বলে রাখা প্রয়োজন, শুক্রবার নবান্নের তরফে সচিব পর্যায়ে বেশ কিছু রদবদল করা হয়। সেই তালিকায় ছিলেন মনোজ। জানা যায়, অর্থ সচিবের পথ থেকে মনোজকে সরিয়ে সেচ এবং জলসম্পদের অতিরিক্ত সচিব করা হয়েছিল। সেখানে ২৪ ঘণ্টা কাটল না। ফের মনোজ পান্থের রদবদল করা হল। এবার একেবারে মুখ্যসচিবের পদে বসানো হল তাঁকে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মনোজ ১৯৯১ সালের আইএএস অফিসার। তাঁর কাজ নিয়ে খুশি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আরজি করের ঘটনায় উত্তাল বাংলা। দিকে দিকে প্রতিবাদের আগুন জ্বলছে। এই অবস্তায় রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজের সামনে বড় চ্যালেঞ্জ হিসাবেই দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+