মণীশ কাণ্ডে নাসির খানকে নিয়ে তল্লাশি, ক্যানিং থেকে গ্রেফতার ১, শার্প শ্যুটারদের খোঁজে পুলিস

মণীশ কাণ্ডে নাসির খানকে নিয়ে তল্লাশি, ক্যানিং থেকে গ্রেফতার ১, শার্প শ্যুটারদের খোঁজে পুলিস

মণীশ শুক্লা হত্যাকাণ্ডে শার্প শ্যুটারদের খোঁজে ক্যানিংয়ে হন্যে হয়ে খুঁজছে পুলিস। গতকাল রাতভর চলেছে তল্লাশি। আজ ফের নাসির খানকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় পুলিস। গ্রেফতার করা হয়েছে ১ জনকে। সন্দেহভাজন আরও ২ জনকে আটক করেছে পুলিস। তাঁদের জেরা করে শার্প শ্যুটারদের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ক্যানিং থেকে গ্রেফতার

ক্যানিং থেকে গ্রেফতার

মণীশ শুক্লা হত্যাকাণ্ডে ফের গ্রেফতারি। ক্যানিং থেকে গ্রেফতার করা হল আরও ১ জনকে। আটক করা হয়েছে সন্দেহভাজন ২ জনকে। আজ সকাল থেকে নাসির খানকে নিয়ে ক্যানিংয়ে তল্লাশি চালায় পুলিস। ক্যানিং থেকে শার্প শ্যুটারা এসেছিল বলে জানতে পেরেছে পুলিস। সিসিটিভি ফুটেজ দেখেই স্পষ্ট হয়েছে শ্যুটারদের ছবি। তারপরেই নাসির খানকে নিয়ে তল্লাশি শুরু করে।

গ্রেফতার তৃণমূল নেতা

গ্রেফতার তৃণমূল নেতা

মণীশ শুক্লা হত্যাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতা নাসির খান। তিনিই ভাড়াটে খুনিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে সূত্রের খবর। ঘটনার দিন সেখানে উপস্থিত ছিলেন নাসির। এবং তিনি নিজেও গুলি চালিয়েছিলেন বলে জানা গিয়েছে। দফায় দফায় তাঁকে জেরা করে চলেছে সিআইডি।

মণীশ কাণ্ডে তৃণমূল যোগ

মণীশ কাণ্ডে তৃণমূল যোগ

বিজেপির অভিযোগ সত্যি করেই একের পর এক ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসছে। বিজেপি কাউন্সিলর খুনে এফআইআরে ব্যারাকপুর ও টিটাগড়ে পুর প্রশাসকের নাম করা হয়েছে। তাঁদের মদতেই খুন বলে দাবি করা হয়েছে। ঘটনায় গ্রেফতার খুররমের সঙ্গে একাধিক তৃণমূল কংগ্রেস নেতার যোগ রয়েছে বলে দাবি অর্জুন সিংয়ের।

৪০ লক্ষ টাকায় ডিল

৪০ লক্ষ টাকায় ডিল

বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছেন ৪০ লক্ষ টাকায় সুপারি কিলারদের সঙ্গে ডিল করেছিল তৃণমূল। নাসির খান ভাড়াটে খুনিদের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এমনকী খুনের আগে এলাকায় রেইকি করে গিয়েছিল খুনিরা। মণীশের উপর নজর রেখেছিল নাসির। তারপরেই খুন করা হয় তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+