বাংলার রাজ্যপাল হলেন লা গণেশন, মণিপুরের পাশাপাশি দায়িত্ব সামলাবেন এই রাজ্যেরও
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন লা গণেশন। তিনি বর্তমানে মণিপুরের রাজ্যপালের দায়িত্বে রয়েছেন। নতুন স্থায়ী রাজ্যপাল না নিযুক্ত হওয়া পর্যন্ত তিনিই আপাতত মণিপুরের পাশাপাশি বাংলার দায়িত্বও সামলাবেন বলে জানা গিয়েছে।

এদিন জগদীপ ধনখড়ের রাজ্যপাল হিসাবে পদত্যাগপত্র গ্রহণ ও স্বীকার করেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবারই দেশের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনখড়ের নাম জানিয়েছে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট। তারপর এদিন তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতিভবন থেকে জানানো হয়, সেই পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এরপরই রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে যতদিন না স্থায়ী কাউকে দায়িত্ব দেওয়া হয়।

লা গণেশন বাংলার রাজ্যপালের দায়িত্ব পাওয়ার খবর সামনে আসতেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা বাংলার প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications