High Court: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রথম জামিন, শর্তসাপেক্ষে ‘মুক্তি’ দেওয়া হল মানিক-জায়া শতরূপাকে

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন পেলেন কেউ। সোমবার শর্তসাপেক্ষে জামিন দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে। এদিন তাঁর জামিন মঞ্জুর করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডিকেও ভর্ৎসনা করেন।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য কারও কাছ থেকে টাকা নিয়েছেন, তেমন কোনও প্রমাণ নেই ইডির কাছে। তিনি নথি বিকৃত করতে পারেন এমন আশঙ্কাও করা হয়নি। তাহলে ৭ জানুয়ারি বিশেষ আদালতেই তাঁর জামিন পাওয়া উছিত ছিল বলে মন্তব্য করেন বিচারপতি।

High Court

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা গ্রেফতার হওয়া কোনও অভিযুক্ত এই প্রথম মুক্তি পেলেন। এদিন শতরূপা ভট্টাচার্যকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন দেয় হাইকোর্ট। তাঁকে নিয়োগ দুর্নীতিতে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। এরপর তাঁকে আর হেফাজতে রাখার প্রয়োজন নেই বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

ইডির পক্ষে আইনজীবী এদিন দাবি করেছিলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের গোটা পরিবারের কাছ থেকে ৭ কোটি ৮৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। নিয়োগ দুর্নীতিতে সবাই আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ তাদের।

ইডির বক্তব্য শোনার পর হাইকোর্টের বিচারপতি জানান, শতরূপা ভট্টাচার্যের বিরুদ্ধে যথোপযুক্ত কোনও প্রমাণই পেশ করতে পারেনি ইডি। তাই তাঁকে জামিনে মুক্তি দেওয়া যেতেই পরে। তবে জামিন পেলেও শর্ত মেনে চলতে হবে তাঁকে। আদালত জানিয়েছে, এক লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দেওয়া হল।

সেইসঙ্গে আরও শর্ত আরোপ করা হয়েছে শতরূপার জামিনে। হাইকোর্ট জানিয়েছে, আপাতত তিনি রাজ্যের বাইরে কোথাও যেতে পারবেন না। তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে ইডির কাছে। এখানে উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গত ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয় মানিক-পত্নী শতরূপা ভট্টাচার্যকে।

একইসঙ্গে গ্রেফতার করা হয় মানিক-শতরূপার পুত্র শৌভিক ভট্টাচার্যকেও। শতরূপা ও শৌভিক উভয়েরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সম্প্রতি কলকাতা হাইকোর্ট ইডিকে প্রশ্ন করে, মানিক ভট্টাচার্যের স্ত্রীকে হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজন রয়েছে কি? তাহলে কেন তাঁকে অযথা আটকে রাখা হচ্ছে।

বিচারপতি বলেন, এই মামলার বিচার করতে গিয়ে বেশ কতগুলি জিনিস বিবেচনা করতে হয়েছে। যেমন এই মামলার সাজার মেয়াদ কত? সরাসরি কোনও ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন কি না? তিনি তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যর স্ত্রী এবং ইডির সমনের ভিত্তিতে হাজিরা দিয়েছেন কি না? বিশেষ আদালতের ভূমিকাতেও খুশি নয় কলকাতা হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+