শরীর অসুস্থ হাজিরা এড়াচ্ছেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল, গ্রেফতারিই কি শেষ পথ ইডির

শরীর অসুস্থ হাজিরা এড়াচ্ছেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল, গ্রেফতারিই কি শেষ পথ ইডির

প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে ইডির স্ক্যানারে রয়েছেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ সহযোগী তাপস মণ্ডল। আগামীকাল ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা তাঁর। কিন্তু ইতিমধ্যেই তাপস মণ্ডল চিঠি পাঠিয়েছেন তিনি হাজিরা দিতে পারবেন না আগামীকাল। তাঁর শরীর খুব অসুস্থ। ইডির কাছে ১৫দিন সময় চেয়েছেন তিনি।

ইডির স্ক্যানারে মানিক ঘনিষ্ঠ

ইডির স্ক্যানারে মানিক ঘনিষ্ঠ

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মালায় গ্রেফতার করা হয়েছে বিধায়ক মানিক ভট্টাচার্যকে। ইডি হেফজতে রয়েছেন তিিন। রক্ষা কবচ থাকায় সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারেনি। সেকারণে ইউি গ্রেফতার করেছে। কিন্তু জেরায় ইডির সঙ্গে অসহযোগিতা করছেন মানিক ভট্টাচার্য। তিনি কিছুতেই মুখ খুলতে নারাজ। এদিকে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে নিয়ে নিয়ে বিশেষ সন্দেহ রয়েছে তদন্তকারীদের। তাপস মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। ১৭টি ব্যঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের নজর রয়েছে ইডির

তাপস মণ্ডলকে তলব

তাপস মণ্ডলকে তলব

আগামীকাল মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করার জন্য তলব করেছে ইডি। তাঁকে জেরা করতে একাধিক তথ্যের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। তাপস মণ্ডলের ৪টি স্বেচ্ছাসেবী সংস্থা এবং ৬টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ রয়েছে। তাতে বিপুল টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে তাপস মণ্ডলের বিরুদ্ধে। তাই তাঁকে জেরা করে নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।

হাজিরা এড়াচ্ছেন তাপস মণ্ডল

হাজিরা এড়াচ্ছেন তাপস মণ্ডল

ইতিমধ্যেই আগামীকালের হাজিরা এড়ানোর কথা জানিয়েছেন তাপস মণ্ডল। তিনি আইনজীবী মারফৎ ইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন, যে তাঁর শরীর ভীষণ অসুস্থ তাই আগামীকাল তিনি হাজিরা দিতে পারবেন না। ইডির কাছে ১৫দিন সময় চেয়ে নিয়েছেন তিনি। কাজেই আগামীকাল তিিন হাজিরা দিচ্ছেন না। এর আগে তিনি জানিয়েছিলেন হরিদ্বারে রয়েছেন ফিরে এসে হাজিরা দেবেন।

কী করবে ইডি

কী করবে ইডি

তাপস মণ্ডল আগামীকাল হাজিরা এড়ালেও ইডির তরফ থেকে তাঁকে অনুমতি দেওয়া হয়নি। সূত্রের খবর ইডি তাঁকে অনুমতি দেয়নি। কাজেই ইডির তরফ থেকে তাপস মণ্ডলকে গ্রেফতারের তোরজোর করা হতে পারে বলে মনে করা হচ্ছে। মানিক ভট্টাচার্যের মতই শেষ সময়সীমা দিয়ে ইডি তাপস মণ্ডলকে গ্রেফতার করতে পারে বলে মনে করা হচ্ছে। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে চাইছে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+