গভীর রাত পর্যন্ত জেরায় বিধ্বস্ত মানিক ভট্টাচার্য! ক্লান্ত থাকলেও জেগে থাকলেন দীর্ঘক্ষণ
মানসিক ভাবে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মনিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলাতে সোমবার মধ্যরাতে গ্রেফতার করা হয় তাঁকে। এরপর মঙ্গলবার আদালতে তোলা হলে ১৪ দিনের জন্যে তৃণমূল বিধায়ককে হেফাজতে পেয়েছে ইডি
মানসিক ভাবে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মনিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলাতে সোমবার মধ্যরাতে গ্রেফতার করা হয় তাঁকে। এরপর মঙ্গলবার আদালতে তোলা হলে ১৪ দিনের জন্যে তৃণমূল বিধায়ককে হেফাজতে পেয়েছে ইডি। আর এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে রাতভর জেরা তদন্তকারীদের।
গভীর রাত পর্যন্ত তাঁকে জেরা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে জাচ্ছেন মানিকবাবু। এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে।

মানসিক অশান্তিতেই কেটেছে বলে খবর
অন্যদিকে ইডির হেগাজতে প্রথম রাত। মানসিক অশান্তিতেই কেটেছে বলে জানা যাচ্ছে। সোমবার রাত পর্যন্ত লাগাতার জেরা। এরপর মেডিক্যাল টেস্ট, আদালতে চরম বিক্ষোভ। সওয়াল-জবাব সবকিছুতে কিছুটা শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত মানিকবাবু। এমনটাই সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, রাতে সেভাবে ঘুম হয়নি বলেও জানা যাচ্ছে। দীর্ঘ রাত পর্যন্ত জেগেই ছিলেন। তবে রাতে অল্প খেয়েছেন। রাতে অবশ্য সিজিও কমপ্লেক্সে আসেন পুত্রবধূ।

জানেন না বলেও উত্তর এড়াচ্ছেন
সোমবার-মঙ্গলবারের পর আজ বুধবার। আজ ফের তৃণমূল বিধায়ককে জেরা করবে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটকে সামনে রেখে তাঁকে জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। যেখানে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে খবর। এমনকি মানিকের চ্যাটে DD ও RK-র নাম পাওয়া গিয়েছে। তাঁদের সম্মতিতে নিয়োগ বলেও জানতে পারেন তদন্তকারীরা। কিন্তু কারা এরা? সে বিষয়ে মানিকের কাছে জানতে চাইছে তদন্তকারীরা। এমনকি বেশ কিছু নথি রেখেও জেরা করা হচ্ছে বলেও খবর। তবে সম্পূর্ণ ভাবে তদন্তে অসহযোগিতা করছেন মানিক। এমনটাই খবর। বারবার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলেও খবর। জানতেন না এবং জানেন না বলেও উত্তর এড়াচ্ছেন বলে খবর।

বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে
অন্যদিকে অন্যদিকে আইনজীবী মারফৎ তদন্তকারী সংস্থা ইডি আদালতকে জানিয়েছে, দীর্ঘ তল্লাশিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। এমনকি একটি চিঠি এবং সংস্থার খোঁজ পাওয়া গিয়েছে বলেও দাবি তদন্তকারীদের। আর সেই সংস্থা ছেলের নামে। আর সেই সংস্থার নামে তৈরি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকা পাওয়া গিয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করে ইডি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠি পাওয়া গিয়েছে বলেও জানায় ইডি। যেখানে ৭ লাখ টাকা করে চাকরি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। আর সে বিষয়ে তদন্ত হবে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications