ইডির তলবে সাড়া দিয়ে আগেই হাজির মানিক, পার্থ-অর্পিতা চললেন জোকায়

ইডির তলবে সাড়া দিয়ে আগেই হাজির মানিক, পার্থ-অর্পিতা চললেন জোকায়

এসএসসির পর টেট দুর্নীতিতে নাম জড়িয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের। তারপরই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করে ইডি। সেইমতো এদিন নির্ধারিত সময়ের আগই সিজিও কমপ্লেক্সে হাজির মানিক। তার আগেই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পতা মুখোপাধ্যায়কে নিয়ে জোকার উদ্দেশে রওনা দিয়েছেন ইডি আধিকারিকরা।

ইডির তলবে সাড়া দিয়ে আগেই হাজির মানিক, পার্থ-অর্পিতা চললেন জোকায়

ইডি এদিন ১২টা নাগাদ তলব করেছিল মানিক ভট্টাচার্যকে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের আগেই ১০টা নাগাত পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। আবার পার্থ চট্টোপাধ্যায় আর মানিক ভট্টাচার্যকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। কেননা পার্থ চট্টোপাধ্যায়ের নাম শেষপর্যন্ত টেট দুর্নীতিতেও জড়িয়ে গিয়েছে।

ইডি সূত্রে খবর পার্থ চট্টোপাধ্যায় ইডির সঙ্গে সহযোগিতা করছেন না। তিনি বেশিরভাগ প্রশ্নই এড়িয়ে যাচ্ছেন। হয় জানি না, নতুবা মনে নেই বলে তিনি এড়িয়ে যাচ্ছেন ইডিকে। তবে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ইডির সঙ্গে সহযোগিতা করছেন বলেই জানা গিয়েছে। এখন দেখার ইডির জেরার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায়। আর কী কী বেরিয়ে আসে ইডির তদন্তে।

এদিকে মানিক ভট্টাচার্য আগাম পৌঁছে যাওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ইডির আধিকারিকরা। তাঁকে জিজ্ঞাসাবাদ চলতে চলতেই পার্থ চট্টোপাধ্যায়দের জোকা ইএসআই হাসপাতালে থেকে ফিরিয়ে এনে ইডি জেরা প্রক্রিয়া শুরু করবে। এখানে উল্লেখ্য, মানিক ভট্টাচার্যের সঙ্গে মুখোমুখি বসিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা কার হতে পারে। সেদিকেই বিশেষ নজর রাজনৈতিক ও ওয়াকিবহাল মহলের।

স্পেশ্যাল আদালত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় উভয়কেই ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই দুদিন অতিবাহিত। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের সে অর্থে বিশেষ কোনও সময় পায়নি। পূর্বে যে দুদিনের জন্য ইডি হেফাজতে নেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে, সেই দুদিন কোনওরকম জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এসএসকেএম আর ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে মেডিকেল টেস্ট করাতেই কেটে গিয়েছে সময়।

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুধু মঙ্গলবার। বুধবার ফের তাঁকে মেডিকেল টেস্ট করার জন্য নিয়ে যাওয়া হয়েছে জোকা ইএসআই হাসপাতালে। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গিয়ে মেডিকেল টেস্ট করাতেও দীর্ঘ সময় চলে যাচ্ছে। এরপর তাঁকে ফিরিয়ে এনে ফের জিজ্ঞাসাবাদ করতে করতে অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। এখন দেখার পার্থ-অর্পিতার সঙ্গে মানিক ভট্টাচার্যকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+