বাংলার আমের নতুনরূপে ইউরোপ পাড়ি, উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

এবার ইউরোপের দেশগুলিতে বড় আকারে বাংলার আম রপ্তানি হতে চলেছে। প্রশাসনের তত্ত্বাবধানে কাজ হওয়ায় সুষ্ঠুভাবে আমের রপ্তানি সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

মালদহের আম আগে বহুবার বিদেশে গিয়েছে। সারা বিশ্বে এর সুখ্যাতি রয়েছে। এবার ইউরোপের দেশগুলিতে বড় আকারে বাংলার আম রপ্তানি হতে চলেছে। প্রশাসনের তত্ত্বাবধানে কাজ হওয়ায় সুষ্ঠুভাবে আমের রপ্তানি সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

বাংলার আমের নতুনরূপে ইউরোপ পাড়ি, উদ্যোগ সরকারের

রাজ্যের উদ্যান ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতর এক্ষেত্রে উদ্যোগ নিচ্ছে। এবছরের জুন মাস থেকেই ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স সহ ইউরোপের একাধিক দেশে আম রপ্তানি হবে। সেদেশের বাজারে বাংলার আম কিনতে পাওয়া যাবে।

হিমসাগর, ল্যাংড়া, ফজলি, লক্ষ্মণভোগের মতো আমকে বিদেশে রপ্তানি করা হবে। আবহাওয়া সঙ্গ দিলে জেলা থেকে এবার রেকর্ড পরিমাণ আম রপ্তানি হবে। মোট ৩২ হাজার হেক্টর জমিতে আমের ফলন ৪০০ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে এবার। সেই আম বিদেশে গেলে চাষিরা লাভবান হবেন।

তবে রপ্তানি করা আমের শর্ত রয়েছে। আমের ওজন ৩০০-৩৫০ গ্রাম হতে হবে। দাগে দাগ থাকলে চলবে না। পাকা অথচ শক্ত হতে হবে। এছাড়া বিভিন্ন ফার্মগুলিকে রেজিস্ট্রেশন করতে হবে। কারণ যদি কোথাও গোলমাল হয় তাহলে যেন এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+