মন্দারমণি: 'বেআইনি' প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের
মন্দারমণি, ২২ জুন : কয়েকদিনের ছুটিতে বেড়াতে গিয়েছিলেন। ভেবেছিলেন কয়েকটা দিন মজায় কাটিয়ে ফিরবেন। কিন্তু সেই মজাই কাল হয়ে এল তরুণ ঘোষের জীবনে। ছুটি শেষে আর বাড়ি ফেরা হল না। প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনার জেরে মৃত্যু হল বছর পয়ত্রিশের তরুণ ঘোষের।
স্থানীয় বাসিন্দাদের কথায়, প্যারাসেইলিংয়ের সময় তরুণ বাবুর প্যারাস্যুটটি ভুল দিকে চলে যায়। এবং তা উপর থেকে সজেরো ধাক্কা মারে একটি বিদ্যুৎস্তম্ভকে। মৃত্যু হয় তাঁর।

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের দাবি, গত ৩ বছর ধরে মন্দারমণির সমুদ্রতটে প্যারাসেইলিং, নানা ধরণের ওয়াটার স্পোর্টস নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তবুও দু-একটি সংস্থা অনৈতিকভাবে মন্দারমণিতে এই ব্যবসা চালাচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী যে সংস্থাগুলি এখানে প্যারাসেইলিংয়ের মতো অনৈতিক ব্যবসা এখানে চালাচ্ছে এমন ৬টি সংস্থা রয়েছে। তাদের মধ্যে অন্যতম একটি হল রোজভ্যালি গ্রুপ। অন্যটি সিলিকন গ্রুপ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ বেশ ভালই বৃষ্টি হচ্ছিল। তারই মধ্যে প্যারাসেইলিং শুরু করেন তরুণবাবু। হঠাৎ করে তাঁর প্যারাস্যুটটি ভুল দিকে চলে যায় এবং উপর থেকে এসে একটি বিদ্যুৎস্তম্ভে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতই জোর ছিল যে বিদ্যুৎস্তম্ভটি সমুদ্রতট থেকে উপড়ে আসে।
গোটা ঘটনাটি বুঝে ওঠার আগেই গাড়ির চালক স্তম্ভ ও প্য়ারাস্যুটে আস্টেপৃষ্টে যাওয়া তরুণ ঘোষ সমেত গাড়ি অনেকটা টেনে নিয়ে চলে যান। ততক্ষণে ভয়াবহ আহত হন তরুণবাবু। কন্টাই জেলা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই ঘটনায় অভিযুক্ত সত্যরঞ্জন খাটুয়া পলাতক।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications