সবং ও পিংলা সীমান্তে মহিলা কলেজের দাবি জানালেন মানস ভুঁইঞা
সবং ও পিংলা সীমান্তে একটি মহিলা কলেজ করা হোক । পশ্চিম মেদিনীপুরের সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উত্সব অনুষ্ঠানে এই আবেদন করেন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা। শনিবার এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী ও রাজ্যের এক মন্ত্রী সৌমেন মহাপাত্রর সামনেই এই আর্জি জানান তিনি।

সবং ও পিংলা দুই ব্লকেই কলেজ থাকলেও এখন যেভাবে এই দুই এলাকায় মেয়েরা উচ্চ শিক্ষা লাভ করতে চাইছে তার জন্য এই দুই ব্লকের সীমান্তে শুধুমাত্র মহিলাদের জন্য একটি কলেজ তৈরি করা হোক, বলে এদিন বলেন মানস ভুঁইঞা। একই সঙ্গে এই দুই এলাকায় পানীয় জল সমস্যা আছে বলে জানিয়ে এই সমস্যা মেটানোর দাবি করেছেন তিনি।
রাজ্যের জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, এই এলাকার পানীয় জলের সমস্যা দ্রুত গতিতে মেটানোর প্রতিশ্রুতি দিচ্ছি।
দিন কয়েক আগে ভেঙে পড়ে বাঁকুড়া জেলার সারেঙ্গা এলাকার একটি জলের ট্যাঙ্ক। কেন এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়ে সৌমেন মহাপাত্র বলেন, এই এলাকার সব কটি জলের ট্যাঙ্কের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications