যা চলছে তাতে কংগ্রেস করতে পারব কি না জানি না : মানস ভুঁইয়া

কলকাতা, ১৫ সেপ্টেম্বর : দলে থেকেও তৃণমূল কংগ্রেসের দিকে যে ঝুঁকছেন তা হাবে ভাবে আগে থেকেই বোঝাতে শুরু করে দিয়েছিলেন। তাঁর 'হাত' যে এবার ঘাসফুল ধরার জন্য ক্রমশ এগোচ্ছে সেই ইঙ্গিত এদিন আরও একটু পরিষ্কার করে দিলেন কংগ্রেস নেতা মানস ভুঁইয়া। [মাথা ঠান্ডা রাখতে জবাকুসুম তেল মাখুন, মমতাকে বিঁধলেন মানস]

এদিন মানস বলেন, "দল যা শুরু করেছে তাতে কতদিন কংগ্রেস করতে পারব জানি না।" এই মন্তব্য করে কংগ্রেস ছাড়ার জল্পনা আরও একবার উসকে দিলেন মানস। ['দলের নেতাদের হাতে মার খেতে পারি', নিরাপত্তা চেয়ে অধ্যক্ষকে চিঠি মানস ভুঁইয়ার]

যা চলছে তাতে কংগ্রেস করতে পারব কি না জানি না : মানস ভুঁইয়া

প্রসঙ্গত, পিএসি পদ নিয়ে বেশ কিছুদিন যাবৎই মানস ভুঁইয়ার সঙ্গে প্রদেশ কংগ্রেসের পরিষদীয় দলের বিরোধ চরমে উঠেছে। দলের অন্দরেই মানস ও বিরোধী দলের ভাগটা প্রকাশ্যে এসে গিয়েছে। এদিকে মমতার সঙ্গে মানসবাবুর ঘণিষ্ঠতাও চোখ এড়ায়নি কারোর।

কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন মানসের ভাই বিকাশ ভুঁইয়া। রাজনৈতিক মহলে জোর কানাকানি খুব শীঘ্রই তৃণমূলে যোগ দিতে চান মানস নিজেও। তবে তিনি দল ছাড়তে চাইছিলেন না। তিনি চেয়েছিলেন পিএসি পদ নিয়ে দলের বিরোধিতা চরম তুললে দল যেন তাঁকে বহিস্কার করে। এবং তারপর তিনি সময় বুঝে তৃণমূলে যোগ দেবেন। [কংগ্রেস নেতা মানস ভুঁইঞ্যা 'প্রয়াত', নিঃশব্দে ঘোষণা 'উইকিপিডিয়া'-র]

তৃণমূলে তিনি যোগ দিন বা না দিন, তবে মানসের এদিনের মন্তব্য তাঁর দল ছাড়ার জল্পনাকে একধাক্কায় কয়েকগুন বাড়িয়ে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+