ভারতী ঘোষকে সংবর্ধনা তৃণমূল সাংসদের, মেদিনীপুরে শহিদ শ্রদ্ধাজ্ঞাপনের মঞ্চের ঘটনা ঘিরে ফিসফাঁস
একজন তৃণমূলের রাজ্যসভার সদস্য। অন্যজন একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের বলে পরিচিত। কিন্তু বর্তমানে বিজেপি নেত্রী। এহেন ভারতী ঘোষকে সংবর্ধনা মানস ভুঁইয়ার।
একজন তৃণমূলের রাজ্যসভার সদস্য। অন্যজন একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের বলে পরিচিত। কিন্তু বর্তমানে বিজেপি নেত্রী। এহেন ভারতী ঘোষকে সংবর্ধনা মানস ভুঁইয়ার। শহিদ শ্যামল দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানে মানস ভুঁইয়া একাধিকবার ভারতী ঘোষের নাম উল্লেখ করেন। যা নজর এড়ায়নি সেখানে উপস্থিত সাধারণ মানুষের।

শহিদ শ্যামল দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠান
শুক্রবার অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছিলেন সবং-এর সিংপুরের বাসিন্দা সিআরপিএফ জওয়ান শ্যামল দে। রবিবার তাঁর দেহ পৌঁছয় গ্রামে। সেখানেই প্রতিবেশী থেকে শুরু করে রাজনৈতিক দলের প্রতিনিধি সবাই শ্রদ্ধা জানান। গোটা গ্রাম জড়ো হয়ে দিয়েছিল শ্যামল দের বাড়ির উঠোনে।

দলের সাংসদের থেকেই বেশি বার ভারতী ঘোষের নাম উল্লেখ
মানস ভুঁইয়া শুরুটা করেছিলেন শ্রীমতি ঘোষ, ভারতী ঘোষ, তিনিও এসেছেন। তাঁকে সম্বর্ধনা জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন মানস ভুঁইয়া। সিআরপিএফ-এর ডিআইজি পুষ্পস্তবক দেওয়ার পর ফের ভারতী ঘোষের নাম উল্লেখ করেন মানস ভুঁইয়া। ভারতী ঘোষ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। ভারতী ঘোষের পরেই পুষ্পস্তবক দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। স্থানীয় অনেকেই বলছেন মানস ভুঁইয়া যতবার ভারতী ঘোষের নাম উল্লেখ করেছেন, ততবার স্থানীয় সাংসদ দেবের নাম উল্লেখ করেননি।

শ্রদ্ধা জানাতে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ
শ্যামল দের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব, বিজেপি নেত্রী তথা এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ আইপিএস ভারতী ঘোষ, যুব কংগ্রেস নেতা শেখ সাইফুল ছাড়াও অন্যান্য নেতারা। এই অনুষ্ঠানে ঘোষকের ভূমিকায় ছিলেন দীর্ঘদিনের সবং-এর বিধায়ক তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া।

ভারতী ঘোষের পথেই মমতাকে মা বলেছিলেন মানস
দীর্ঘদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করেছিলেন আইপিএস ভারতী ঘোষ। সেই সময় তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন। আর এইমাসের শুরুতে সেই কথা শোনা যায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়ার মুখে। সাংসদ মানস ভুঁইয়া ও সবং-এর বিধায়ক গীতারানি ভুঁইয়াকে বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো। কেননা পরিযায়ী শ্রমিকদের সন্তান ভেবে রাজ্যে এনে খাদ্য, বস্ত্র দিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications