প্রকাশ্যে দলীয় কর্মীকে চড়, অকথ্য ভাষায় গালিগালাজ, ভাইরাল তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার কীর্তি
প্রকাশ্যে দলীয় কর্মীকে চড়, অকথ্য ভাষায় গালিগালাজ, ভাইরাল তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার কীর্তি
ভোটের আগে দলের মুখ পোড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়া। প্রচারে আম জনতার প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। তারপরেই সকলের সামনেই দলীয়কর্মীকে কষিয়ে চড় মারেন তিনি। তারসঙ্গে অকথ্য ভাষায় গালিগাজও করেন তিনি। দাসপুর গ্রামপঞ্চায়েতের প্রচারে গিয়ে মানস ভুঁইয়ার এই কীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

মানস ভুঁইয়াকে ঘিরে বিক্ষোভ
মানস ভুঁইয়াকে সবং কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সামনেই ভোট,তাই জোর কদমে সেখানে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। দাসপুর পঞ্চায়েত এলাকায় প্রচারে যেতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দেখে বিক্ষোভব দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা।তাঁর অভিযোগ করেন বাংলা আবাস যোজনার কোনও সুবিধায় তাঁরা পাননি। এই নিয়ে মানস ভুইয়ামানস ভুঁইয়াকে সবং কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সামনেই ভোট,তাই জোর কদমে সেখানে প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। দাসপুর পঞ্চায়েত এলাকায় প্রচারে যেতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দেখে বিক্ষোভব দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা।তাঁর অভিযোগ করেন বাংলা আবাস যোজনার কোনও সুবিধায় তাঁরা পাননি। এই নিয়ে মানস ভুইয়াকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।

দলীয় কর্মীকে চড়
বিক্ষোভের মুখে পড়ে মানস ভুঁইয়া জানতে চান কেন তাঁরা সুবিধা পাননি বাংলা আবাস যোজনার। এলাকার বেশিরভাগ বাসিন্দাই তপশিলি জাতি উপজাতির। তাঁদের বাংলা আবাস যোজনার সুবিধা কেন দেওয়া হয়নি জানতে চান প্রার্থী। দলীয় কর্মীরা জানান প্রায় ২৫০ জন পাননি এই সুবিধা। সরকারি ভাবে তালিকা না পাওয়ায় তারা সুবিধাদিতে পারেননি বলে জানান কর্মীরা। তাতেই প্রবল রেগে গিয়ে নির্মলেন্দু ঘড়ুই নামে এক কর্মীকে কষিয়ে চড় মারেন মানস। কেন তাঁকে আগে পুরো ঘটনা জানানো হয়নি এই নিয়ে প্রকাশ্যে দলীয় কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি।

ভাইরাল ভিডিও
মানস ভুঁইয়ার এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দলীয়কর্মীকে চড় কষাচ্ছেন দলীয় প্রার্থী ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই নিয়ে ভোটের আগে অস্বস্তি বেড়েছে শাসক দলে। বিজেপি অভিযোগ করেছে দলের অন্দরেই গোষ্ঠী দ্বন্দ্ব কতটা প্রকট তা স্পষ্ট হয়ে গিয়েছে এই ঘটনায়।
প্রার্থী নিয়েও প্রকাশ্যে এসে পড়েছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

আস্বস্ত করলেন মানস
ভোটের প্রচারে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে অস্বস্তিতে পড়েন মানস ভুঁইয়া। শেষ পর্যন্ত তাঁদের আস্বস্ত করে বলেছেন সকলেই বাংলা আবাস যোজনার সুবিধা পেয়ে যাবেন। যাঁদের নাম তালিকায় রয়েছে সকলেই এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications