ছুটি চাওয়ায় তমলুকে স্টেটব্যাঙ্কের কর্মীকে মার ম্যানেজারের, ভিডিও হল ভাইরাল
ছুটি চাওয়ায় এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তমলুক স্টেট ব্যাঙ্কে। থানায় অভিযোগও দায়ের হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে অভিযুক্তকে।
ছুটি চাওয়ায় এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠল ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তমলুক স্টেট ব্যাঙ্কে। ঘটনা নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে অভিযুক্ত ম্যানেজারকে।

স্টেট ব্যাঙ্কের তমলুক রেলওয়ে স্টেশন রোড শাখা। মঙ্গলবার ব্যাঙ্ক ম্যানেজার বরুনেশ নন্দন সিং-এর কাছে ছুটি চাইতে গিয়েছিলেন কর্মী সমীর দাস। ছুটির আবেদন পত্র দিতে যান ম্যানেজারের কাছে। এককথা, দুকথায় প্রথমে বচসা, পরে মারধর শুরু হয়।
ব্যাঙ্ককর্মী সমীর দাসের হাতে চোট লাগে। তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ম্যানেজারের নামে।

রাতে ব্যাঙ্ক ম্যানেজারের শাস্তির দাবিতে স্টেট ব্যাঙ্কের তমলুক রেলওয়ে স্টেশন রোড শাখার সামনে বিক্ষোভ দেখান কর্মীরা।
বুধবার অভিযোগের তদন্তে যান পদস্থ আধিকারিকরা। কর্মীদের একএক করে জিজ্ঞাসাবাদ করেন পদস্থ আধিকারিকরা। পরে অভিযুক্ত ম্যানেজারকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়।

বৃহস্পতিবার ব্যাঙ্কে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। আর ম্যানেজার বরুনেশ নন্দন সিং-এর আসন ছিল ফাঁকা। অপসারিত ম্যানেজারের ফোনও ছিল বন্ধ।

স্থানীয় বাসিন্দারাও ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ করেছেন।












Click it and Unblock the Notifications