বন্ধ হিন্দমোটরে জোর করে ভিআরএস শ্রমিকদের, ক্ষোভ

মাস পাঁচেক আগে ঝাঁপ ফেলে হিন্দমোটরের হিন্দুস্তান মোটরস। বেকার হয়ে পড়েন দু'হাজার শ্রমিক। অচলাবস্থার কারণে মালিকপক্ষ ও শ্রমিকরা পরস্পরকে দায়ী করে। সিটু ও তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন, উভয়েই চেষ্টা চালাচ্ছিল যাতে আলোচনা করে সমাধানসূত্রে উপনীত হওয়া যায় এবং কারখানা দ্রুত খোলা সম্ভব হয়। কিন্তু এ দিনের নোটিশে তাতে জল ঢেলে দিল মালিকপক্ষ।
শ্রমিকরা জানান, কারখানায় একটি নোটিশ ঝোলানো হয়েছে। বলা হয়েছে, শ্রমিকদের স্বেচ্ছাবসর নিতে হবে। আপতকালীন এক লক্ষ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। এতেই ক্ষুব্ধ শ্রমিকরা। তাঁরা বলছেন, বেতন-সহ অন্যান্য পাওনাগন্ডা বাকি রয়েছে। তা দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ উচ্চবাচ্য করছে না। এক লক্ষ টাকা দিয়ে আপাতত যেমন বিক্ষোভ সামলানো যাবে, তেমনই এটাও বলা যাবে যে বাকি টাকা পরে দিয়ে দেওয়া হবে। শ্রমিকদের দাবি, ভবিষ্যতে একটা টাকাও আর দিতে চায় না মালিকপক্ষ। এক লক্ষ টাকা দিতে তারা দায় ঝেড়ে ফেলতে চাইছে। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন শ্রমিকরা। তাঁরা রাজ্য সরকারের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন।












Click it and Unblock the Notifications