মোদীকে চাক্ষুষ দেখবার স্বপ্ন ছিল হুগলির সুজিতের, ব্রিগেডের পথে রওনা দিতেই মর্মান্তিক কাণ্ড
টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে তিনি মোদীকে দেখেছিলেন অনেকবার। বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ শুনে মুগ্ধ হয়েছিলেন।
টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে তিনি মোদীকে দেখেছিলেন অনেকবার। বিভিন্ন মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ শুনে মুগ্ধ হয়েছিলেন। আর তারপর থেকেই প্রধানমন্ত্রীকে একবার স্বচক্ষে দেখবার স্বপ্ন ছিল হুগলির মগরার সুজিত ঘোষের।

সুজিতের স্বপ্নপূরণের একমাত্র উপায় ছিবল বিজেপির ব্রিগেডের সমাবেশ। আর লোকসভা ভোটের আগে বিজেপির মেগা ব্রিগেড সমাবেশে মোদী আসছেন শুনে উচ্ছ্বসিত ছিলেন সুজিত। খবর পেতেই তিনি ঠিক করে ফেলেন ব্রিগেডে মোদীর সমাবেশে যাওয়ার বিষয়টি স্থির করে ফেলেন সুজিত। মোদীকে একঝলক দেখতে এদিন ব্রিগেডের পথে তিনি রওনা হন ।
এরপর, আজ সকালে হুগলির বাড়ি থেকে ভোর বেলায় বেরিয়েছিলেন ব্রিগেড যাবেন বলে। হাওড়া স্টেশনে পৌঁছে ব্রিগেড যাওয়ার জন্য বাবুঘাটের লঞ্চে ওঠেন। লঞ্চের মধ্যেই তার শারীরিক অবস্থার খুব অবনতি হয়। উপস্থিত লঞ্চের যাত্রী ও হাওড়া পুলিশের সাহায্যে হাওড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথের মধ্যেই তার মৃত্যু হয়। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।
প্রসঙ্গত বছর ৫০ এর সুজিতের এই মৃত্যু ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, এদিন শিলিগুড়ির সভার পরই কলকাতার ব্রিগেডে সভা করতে চলেছেন। আর খানিকক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সেই সভা।












Click it and Unblock the Notifications