প্রত্যাশার চাপ, স্ত্রী-পুত্রকে খুনের চেষ্টা, আত্মঘাতী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী
কলকাতা, ১২ সেপ্টেম্বর : আইএসআই-এর প্রবেশিকা পরীক্ষায় ব্যর্থ হয়েছে ছেলে। মানসিক অবসাদে স্ত্রী-পুত্রকে খুনের চেষ্টা করে আত্মঘাতী হলেন এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোদপুরের নীলগঞ্জ রোড এলাকায়।
খড়দহ থানার পুলিশ বহুতলের ফ্ল্যাট থেকে বিপ্লব বন্দ্যোপাধ্যায় নামে ওই প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী তন্দ্রা বন্দ্যোপাধ্যায় ও ছেলে সুমন বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। [বাগুইআটিতে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু, আটক ৬ প্রতিবেশী, নির্মাণ-বিবাদেই খুন ?]

ছেলের কেরিয়ার নিয়ে বেশ কিছুদিন ধরেই মানসিক চিন্তায় ছিলেন বিপ্লববাবু। ছেলের উপর প্রত্যাশার চাপ তো ছিলই। সম্প্রতি আইএসআই-এর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ছেলে। তা নিয়ে সংসারে অশান্তিও বাধে। পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে, পারিবারিক অশান্তির জেরে স্ত্রী-পুত্রের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান গৃহকর্তা।
ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন স্ত্রী তন্দ্রাদেবী ও ছেলে সুমন। তারপরই ঘরের ভিতরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘর থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা ধারালো অস্ত্রও। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। মৃতের স্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদ করেই প্রকৃত সত্য অনুধাবন করা যাবে। তদন্তকারীরা তাঁদের সুস্থ হওয়ার অপেক্ষায়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ মনে করছে ছেলের কেরিয়ার নিয়ে চিন্তার জেরেই এই ঘটনা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications