সিউড়ি : ঋণ না মেলায় ব্যাঙ্কের ভিতর আত্মহত্যার চেষ্টা যুবকের

এবার ব্যাঙ্কের ভিতরেই গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বীরভূমের সিউড়িতে। অভিযোগ,ঋণ দেওয়ার নামে একবছর ধরে ওই যুবককে ঘোরাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

সিউড়ি, ১৯ মার্চ : এবার ব্যাঙ্কের ভিতরেই গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বীরভূমের সিউড়িতে। অভিযোগ, ঋণ দেওয়ার নামে একবছর ধরে ওই যুবককে ঘোরাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আর সে কারণেই গায়ে আগুন দিতে উদ্যত হয় ওই যুবক।

সিউড়ির পোস্ট অফিস মোড় লাগোয়া একটি বেসরকারি ব্যাঙ্কের শাখার ভিতরে ঘটে যায় এই ঘটনা। তবে ব্যাঙ্কের নিরাত্তা রক্ষীদের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা গিয়েছে ওই ব্যক্তিকে। পরে অবশ্য পুলিশ এসে, রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।

সিউড়ি : ঋণ না মেলায় ব্যাঙ্কের ভিতর আত্মহত্যার চেষ্টা যুবকের

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ওই যুবকের মাথায় ও বুকে চোট রয়েছে। জানা গিয়েছে, সিউড়ির কুহুডিহি গ্রামের ওই গরিব যুবকের টিভি সারাইয়ের দোকান রয়েছে। সেই ব্যবসাকে আরও উন্নত করতেই ঋণের প্রয়োজন ছিল যুবকের।

ঋণ নিতে গেলে বেসরকারি ব্যাঙ্কটি তাঁকে নিজেদের শাখায় ২ লক্ষ টাকা দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খোলার কথা বলে, বলে জানিয়েছে ওই যুবক। এরপর ঋণ চাইতে গেলে, এক বছর ধরে তাঁকে ব্যাঙ্কটি ঘোরাচ্ছে বলে জানান ওই যুবক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+