মেট্রোতে আত্মহত্যার চেষ্টা
মেট্রোতে আত্মহত্যার চেষ্টা
ফের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটলো মেট্রো স্টেশনে। রবিবার সকালে ১০:৩৫ নাগাদ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক যাত্রী। এর ফলে ব্যাহত হয় মেট্রো পরিষেবা।

মেট্রো কর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই যাত্রীকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। অন্যদিকে, ময়দান থেকে দমদম পর্যন্ত চলছে মেট্রো।












Click it and Unblock the Notifications