ধারের ১৫০০ টাকা ফেরত চাওয়ায় হাওড়ায় এক ব্যক্তির গায়ে আগুন ধরানো হল
হাওড়া, ৭ জুলাই : ১৫০০ টাকা ধার দিয়েছিল সুখু সাউ। সেটা চাইতে গিয়েছিলেন তিনি। বদলে প্রথমে বচসা তারপরে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই অবস্থাতেই কী করবেন বুঝতে না পেরে রাস্তা দিয়ে হাঁটা লাগান সুখু সাউ।
সেই ঘটনাই ধরা পড়েছে রাস্তার পাশে থাকা এক সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, হাওড়ার ঘুসুরির বাসিন্দা সুখু সাউ জ্বলন্ত শরীরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শরীরের অর্ধেকই পুড়ে গিয়েছে। মৃত্যুর সঙ্গে কার্যত পাঞ্জা লড়ছেন তিনি।

জানা গিয়েছে, ঘুসুরির এলাকারই বাসিন্দা সুরেন্দ্র সাউয়ের কাছে দেড় হাজার টাকা পেতেন সুখু সাউ। সেই টাকাই আনতে গিয়েছিলেন তিনি। তবে সেখানে প্রথমে বচসার পরে সুখুর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর সেই অবস্থাতেই সেখান থেকে বেরিয়ে পড়েন তিনি।
ঘটনাটির খবর পেয়েই হাওড়া পুলিশ কমিশনারেট খুনের চেষ্টার মামলা রুজু করেছে। ঘটনার পিছনে অন্য কোনও কার রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, শুখু সাউয়ের স্ত্রীর সঙ্গেও বিবাদ চলছিল। একসঙ্গে দুজনে থাকতেন না। এই ঘটনার সঙ্গে তার কোনও সম্পর্ক রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications