তারাপীঠে হোটেল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
তারাপীঠের একটি হোটেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। এই মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে।
তারাপীঠের একটি হোটেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। এই মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি হোটেলের নীচের তলার বারান্দা থেকে।

মৃতের নাম অজয় ভকত। তিনি বিহারের পুর্নিয়ার বাসিন্দা বলে খবর। পুলিশ জানিয়েছে, তাঁরা পাঁচ বন্ধু তারাপীঠ এসে ওই হোটেলে ওঠেন। পরে দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে। নিহতের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ বাকীদের জিজ্ঞাসাবাদে তার বন্ধু রা জানিয়েছে তারা একসাথে বসে মদ খাচ্ছিলেন সেই সময় নিচে পড়ে যায় অজয়।
কিন্তু সেটা কেন তারা রাতেই হোটেল কর্তৃপক্ষ কে জানান নি বা নিচে নেমে এসে অজয় ভকতকে দেখেনি তা জানতে চাইছে পুলিশ। পাশাপাশি এই পড়ে যাওয়া ও মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ আছে কি না সেটা দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications