সোনারপুরে ত্রিকোণ প্রেমের জেরে যুবককে কুপিয়ে খুন
সোনারপুরে ত্রিকোণ প্রেমের জেরে যুবককে কুপিয়ে খুন
মঙ্গলবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর এলাকায় খুন করা হয়েছে এক যুবককে । ছুরির আঘাতে মৃত্যু হয়েছে তার । মৃতের নাম বাবু হালদার । তার এক বন্ধু ওই ঘটনায় আহত হয়েছে । তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায় একটি হাসপাতালে । পুলিশ জানায় যে এই ঘটনা র তদন্ত শুরু হয়েছে । তদন্ত করতে নেমে পুলিশ জানায় যে তাদের প্রাথমিক ধারণা ত্রিকোণ প্রেমের জেরে এই খুনের ঘটনা। খুদিরাবাদ বাজার এলাকায় ওঈ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।

সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার জানিয়েছেন যে তারা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশকে বলেছেন ।জানা গিয়েছে যে সোনারপুরের খুদিরাবাদ এলাকার বাবু হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে এক নাবালিকার। এই সম্পর্কের কথা জানেন দুইর লোকজন । মঙ্গলবার দোলের দিন বাবুর বাড়িতে গিয়েছিল এই নাবালিকা । দুপুরে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে বাবুর । তখন কার মতো ঝামেলা মিটে গেলেও সন্ধ্যায় যখন বাবু হালদার তার এক বন্ধুর সঙ্গে বাজারে যায় তখন ফের ওই যুবকদের সঙ্গে বচসা হয়েছে বাবুর । সেই সময়ে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় । ছুরিকাঘাতে মৃত্যু হয় বাবুর । তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার বন্ধু ।
রাতেই তদন্ত শুরু হয়েছে । এই ঘটনায় তদন্ত করতে নেমে পুলিশ একটি ত্রিকোণ প্রেমের সম্পর্কর কথা জানতে পারে। তাদের ধারণা ত্রিকোণ প্রেমের জেরে এই খুনের ঘটনা ঘটে । বাবুর প্রেমিকাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা ।












Click it and Unblock the Notifications