পুজোর আগেই প্লাবন একাধিক জেলায়, না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি, ম্যান মেড ফ্লাড, বললেন মমতা
পুজোর আগেই প্লাবন একাধিক জেলায়, না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি, ম্যান মেড ফ্লাড, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
ম্যান মেড ফ্লাড। রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়া নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন এই পরিস্থিতি তৈরি করেছে ডিভিসি। বৃষ্টি থেমেছে। রোদ ঝলমলে আকাশ। তারপরেও ভাসছে রাজ্যের একাধিক জেলা। ঘাটাল, হাওড়ার উদয়নারায়ণপুর থেকে শুরু করে মঙ্গলকোট। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা জেলায় মন্ত্রীদের পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।ইতিমধ্যেই কোন কোন মন্ত্রী কোথায় যাবেন তা জানিয়ে দিয়েছেন তিনি।

ডিভিসিকে নিশানা মমতার
পুজোর মুখো ফেল প্লাবিত রাজ্যের একাধিক জেলা। এই নিেয় ফের ডিভিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এটা ম্যানমেড ফ্লাড, না জানিয়েই জল ছেডেছে বিজেপি। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয়েছে। আর জল ছেড়েছে ডিভিসি। ইতিমধ্যেই জেলায় জেলায় প্লাবনের পরিস্থিতি সামাল দিতে মন্ত্রীদের পাঠিয়েছেন তিনি। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা অভিযোগ করেছেন বাঁকুড়া, বর্ধমান জলে ভাসছে। হাওড়া হুগলিতেও আবার ওই জল আসছে।

কেন্দ্রের দিকে নিশানা
আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যারেজগুলির বড় হাত রয়েছে। কেন্দ্রের উচিত ড্যামগুলো পরিষ্কার করা। ডিভিসি রাজ্যকে না জানিয়েই রাত তিনটের সময় জল ছেড়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ড্যামগুলো পরিষ্কার না করার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই ভাবে না জানিয়ে জল ছাড়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা। এর আগেও এই নিয়ে ডিভিসিকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী।

জেলায় জেলায় যাচ্ছেন মন্ত্রীরা
ডিভিসির ছাড়া জলে একাধিক জেলা প্লাবিত। ভাসছে বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুকের একাধিক এলাকা। সবচেয়ে খারাপ অবস্থা ঘাটালের। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই মন্ত্রীদের কাজে লাগানো হয়েছে। সোমবার, মঙ্গলবার ও বুধবার বাঁকুড়ায় থাকবেন সুব্রত মুখোপাধ্যায় । শুক্রবার ও শনিবার মলয় ঘটক থাকবেন পুরুলিয়া-বাঁকুড়ায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে বাঁকুড়ায়। হুগলিতে যাচ্ছেন ফিরহাদ হাকিম ও বেচারাম মান্না। হাওড়ার পুরোটা এবং হুগলির কিছু অংশের পরিস্থিতি খতিুয়ে দেখবেন পুলক রায়। মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভুঁইয়াকে।

মমতাকে পাল্টা নিশানা বিজেপি
এদিকে ডিভিসিকে আক্রমণ করায় পাল্টা ময়দানে নেমেছে বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন জল ছাড়ার কথা অনেক আগেই রাজ্য সরকারকে জানিয়েছিল ডিভিসি। সেই চিঠি নাকি তাঁর কাছেও আছে। মুখ্যমন্ত্রীই উপযুক্ত পদক্ষেপ করেননি। নিজের দোষ ঢাকতে ডিভিসির উপর দোষ চাপাচ্ছেন মমতা এমনই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।












Click it and Unblock the Notifications