ছেলে আটকে করোনার গ্রাসে থাকা জাহাজে, কাতর আর্জি ভেসে এল দিনাজপুর থেকে
ছেলে আটকে করোনার গ্রাসে থাকা জাহাজে, কাতর আর্জি ভেসে এল দিনাজপুর থেকে
করোনা ভাইরাসের আতঙ্কের জন্য কাতর আর্তি জাপানে কর্মরত জাহাজের বাঙালি ক্রু ও তার পরিবারের। জাপানের ইয়াকোহামা বন্দর থেকে ফেসবুক লাইভে তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য এই আবেদন করেন ফেসবুক লাইভের মাধ্যমে। উত্তর দিনাজপুর জেলার কানকির হাতিপা গ্রামের বাসিন্দা বিনয় সরকার। চরম আতঙ্কের প্রহর গুনছেন হাতিপা গ্রামে তার বাবা-মা ও পরিবার।

বিশ্বজুড়ে এই মুহূর্তে আতঙ্কের নাম করোনা ভাইরাস। এবারে উত্তর দিনাজপুরের সঙ্গে নাম জড়িয়ে গেলো এই আতংকে। জেলার চাকুলিয়া গ্রামের হাতিপার যুবক বিনয় সরকার সুদুর জাপানের ইয়াকাহামা বন্দরে আটকে রয়েছে জাহাজে। ডায়মণ্ড প্রিন্সেস নামে এই জাহাজের ৬২ জন ক্রু মেম্বার ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছে। টেলিফোনে সুদূর জাপান থেকে উদ্ধারের জন্য তারা কাতর আর্জি জানিয়েছেন বিনয়।
অন্যদিকে এই ঘটনায় তীব্র আতঙ্কের দিন কাটাচ্ছে বিনয়ের পরিবার। ছেলেকে উদ্ধারের জন্য সরকারী হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তারা।পরিবার সূত্রে জানা গিয়েছে, বিনয় একটি আমেরিকান কোম্পানীর জাহাজে কেবিন ক্রু হিসাবে কর্মরত। টেলিফোনে বিনয় আমাদের জানিয়েছে,গত ২৫ শে জানুয়ারী হংকং থেকে তাদের জাহাজটি ছাড়ার পরেই এই ভাইরাসে আক্রান্ত হয় জাহাজের কর্মী ও যাত্রীরা। শুক্রবার সকালে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬৫ তে। জাহাজে ১৬৫ জন ভারতীয় রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলার।
বিনয়বাবু আরো বলেন, বর্তমানে জাপানের ইয়াকাহোমা বন্দরে জাহাজটিকে নিয়ে আসা হয়েছে। আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে। কিন্তু আমার মতো যারা এখনো আক্রান্ত হয়নি তাদের জন্য আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি। যেকোন মূহুর্তে আমরাও আক্রান্ত হতে পারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী মোদীজির কাছে আবেদন দয়া করে আমাদের উদ্ধারের ব্যবস্থা করুন।
অন্যদিকে এই ঘটনা শোনার পর তীব্র আতঙ্কে গ্রাস করেছে বিনয়ের পরিবার, পাড়াপ্রতিবেশীদের মধ্যে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বিনয় বাবুর মা চন্ডী সরকার বলেন, খুব আতঙ্কের মধ্যে আছি। প্রাণঘাতী এই অসুখ। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হোক আমার ছেলেকে।












Click it and Unblock the Notifications