ছিনতাইকারীকে ধরতে গিয়ে মৃত্যু যুবকের
মোবাইল ফোন ছিনতাইকারীকে ধরতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম সৌরভ ঘোষ। উলুবেড়িয়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে শনিবার রাতে।
মোবাইল ফোন ছিনতাইকারীকে ধরতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম সৌরভ ঘোষ। উলুবেড়িয়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে শনিবার রাতে।

দামী মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিল এক দুষ্কৃতী। তাকে ধরতে ট্রেন থেকে ঝাঁপ দেয় সৌরভ। তার বাড়ি জামশেদপুর। কলকাতায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। সম্বলপুর এক্সপ্রেস ট্রেনে টাটা যাচ্ছিলেন তিনি। তার দামি মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিল এক দুষ্কৃতী। তাকে ধরতে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যান সৌরভ।
তাকে জি আর পি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাকে।

Click it and Unblock the Notifications