টিটাগড়ে দুধ ব্যবসায়ীকে খুনের চেষ্টা, আক্রান্ত ভাইও
টিটাগড়, ১৫ সেপ্টেম্বর : দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন এক দুধ ব্যবসায়ী। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে এই ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রের খবর আক্রান্ত ব্যবসায়ীর নাম বাবলু যাদব। তাঁকে বাঁচতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর ভাই মনোতোষ যাদবও। দু'জনকেই আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। [বাগুইআটি হত্যাকাণ্ডে গ্রেফতার গৃহকর্তার ভাইপো, এখনও স্পষ্ট নয় মোটিভ]

বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে বাবলু যাদবকে পিছন থেকে আক্রমণ করে দুষ্কৃতীরা। অতর্কিত এই হামলায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। সেইসময় বাবলুর ভাই ছুটে আসেন দাদাকে বাঁচাতে। তিনিও দুষ্কৃতীদের হামলার শিকার হন। [ বাদুড়িয়ায় ছাত্রীকে ধর্ষণের পরে খুন, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্তের]
দুষ্কৃতীরা সংখ্যয় তিনজন ছিল বলে পুলিশকে জানিয়েছে মনোতোষ। তিন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ খতিয়ে দেখছে এই হামলার মোটিভ কী। কী কারণে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করা হয়েছে। খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications