স্ত্রী ও সদ্যোজাত কন্যাসন্তানকে খুন করে কবর দেওয়ার অভিযোগ উত্তর দিনাজপুরে

ফের চরম অমানবিকতার ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের হলুগছ গ্রামে।

স্ত্রী ও সদ্যোজাত কন্যাসন্তানকে খুন করে কবর দেওয়ার অভিযোগ

চল্লিশ দিনের শিশুকন্যা সহ তার স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এই ঘটনার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।এরপর ক্ষীপ্ত হয়ে উঠে গ্রামের বাসিন্দারা। অভিযুক্তর বাড়িঘর ভাঙচুর করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর দমকলবাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকার ফলে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী ছুটে আসে।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর পুলিশ মর্গে পাঠানো হয়। অভিযুক্ত স্বামী আকবর পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার সুজালি গ্রামপঞ্চায়েতের হলুগছ গ্রামের বাসিন্দা আকবর আলমের সাথে দুবছর আগে বিয়ে হয় নুরজা খাতুনের সাথে। সম্প্রতি তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। বুধবার গভীর রাতে আকবর তার স্ত্রী নুরজা খাতুন ও শিশুকন্যা রিজাওয়ানাকে খুন করে কবর দিয়ে দেয়।

তারপরই এই খবর জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় আকবর আলম। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আকবরের বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+