Dilip Ghosh: মমতার অবসরের বয়স হয়েছে, তিনি সরছেন না! ফের কটাক্ষ দিলীপ ঘোষের

পুরনো সেনাপতির অবসরের বয়স এসে গিয়েছে। কিন্তু তিনি সরছেন না। তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দল নিয়ে ফের খোঁচা দিলেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসে ধারাবাহিকভাবেই নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব চলছে। ফেসবুক পোস্টেও এবার সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল। অর্থ, ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করা হয়। সে কারণেই নেতারা দেহত্যাগ অথবা পদত্যাগের কথা বলছেন। জাতীয় দলের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন। এমনই মত দিলীপ ঘোষের। তৃণমূল কংগ্রেস এভাবেই উঠে যাবে। সে কটাক্ষ করেন তিনি।

Dilip Ghosh

লিপ‌স অ্যান্ড বাউন্ডস সংস্থা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। সংস্থার আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে হাঁটছে ইডি। সেই বিষয় নিয়েও এবার মুখ খুলেছেন দিলীপ ঘোষ। এই সংস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কথা চর্চা রয়েছে। অভিযোগ শুনতে পাওয়া যাচ্ছিল। বিতর্ক বহু বছর ধরে সামনে রয়েছে।

তদন্তে একের পর এক তথ্য বেরিয়ে আসছে। সেই সব তথ্য আদালতে পেশ হচ্ছে। দোষী সাব্যস্ত হলে আদালত সিদ্ধান্ত নেবে। দুর্নীতি বন্ধ হওয়া উচিত। এভাবে কোনও রাজ্য চলতে পারে না। এমনই দাবি করেছেন দিলীপ ঘোষ। দীর্ঘ দিন হয়ে গিয়েছে তদন্তের। এবার মানুষ ধৈর্য হারাচ্ছেন। এজন্যই আদালত তদন্তকারীদের উপর চাপ বাড়াচ্ছেন। এমনই মনে করছেন বিজেপি সাংসদ।

পরিবহণ বিল নিয়ে দেশের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিয়েছে। ট্রাক ও লরির ড্রাইভাররা আন্দোলনের পথে হেঁটেছেন। বিরোধীদের অভিযোগ, এই বিল নিয়ে কোনও আলোচনা করেনি বিজেপি সরকার। সেই বক্তব্য মানতে নারাজ দিলীপ ঘোষ। চার বছর ধরে এই বিল দিয়ে চর্চা হয়েছে। আলোচনা হয়েছে সংসদ ভবনে। এই বিলের বিষয়ে আলোচনার জন্য কমিটি তৈরি হয়েছিল।

সেই কমিটিতে নিজে ছিলেন দিলীপ ঘোষ। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিরোধী নেতাদের, আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়। সংসদ ভবনে আলোচনার সময় বিরোধীরা উপস্থিত থাকেননি। তারা হই হট্টগোল করে চলে গিয়েছিলেন। এমনই দাবি করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

বাংলায় ২৫ টি আসন বিজেপিকে পেতে হবে। দিলীপ ঘোষ এমন বক্তব্য রেখেছেন বলে গেরুয়া শিবিরে চর্চা শুরু হয়েছিল। এদিন তিনি এই বিষয়কে উড়িয়ে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৫টি লোকসভা আসন চেয়েছেন রাজ্য থেকে। টার্গেট পূরণ করার লোক দিলীপ ঘোষ। সেই লক্ষ্যেই তিনি কাজ করবেন। বুধবার এমনই দাবি করলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+