'মোদীর সঙ্গে বন্ধুত্ব করার জন্য মেসেজ আসছে', বিজেপিকে তোপ দেগে আর কী বললেন মমতা
শুধু তাঁর দলীয় নেতাদের কাছেই নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ফোন গিয়েছে মোদীর সঙ্গে বন্ধুত্ব করার।
শুধু তাঁর দলীয় নেতাদের কাছেই নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ফোন গিয়েছে মোদীর সঙ্গে বন্ধুত্ব করার। এদিন দলীর লোকসভা প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলনে এমনই বার্তাদেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,তাঁর কাছে বহু মেসেজ আসছে যে ,তিনি যেন মোদীর সঙ্গে বন্ধুত্ব করে নেন। তবে মমতা জানান, 'ওনার মুখ দেখতেও ভালো লাগে না। তবে ওনার প্রধানমন্ত্রিত্বের পদমর্যাদাকে আমি সম্মান করি।' এদিনের সাংবাদিক বৈঠকে এভাবেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমতা।

এদিন মমতা এমন দাবি করার পাশাপাশি প্রশ্ন তোলেন 'আমি কেন যাব বন্ধুত্ব করতে?.. আমার ফোনে কেন আসবে এরকম মেসেজ।' পাশাপাশি স্পষ্ট ইঙ্গিতে তিনি বলেন, বিজেপির সঙ্গে কোনও দিনই তৃণমূল এগিয়ে যাবেনা। এছাড়াও তৃণমূল সুপ্রিমোর দাবি, রাজ্যের বিজেপি নেতাদের উপেক্ষা করছে গেরুয়া শিবির। পদ্ম শিবিরের বহুনেতাই তৃণমূল নেতাদের ভাঙিয়ে ঘরে তোলার যে চেষ্টা করছেন, তা নিয়ে মমতার দাবি, অনেকেই স্বার্থ ও এজেন্সির তালে তাল মিলিয়ে বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। তবে এঁরা কেউ চলে গেলে তৃণমূলের কোনও ক্ষচি হবে না।
এদিনের সাংবাদিক সম্মেলনে একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধেই মূলত তোপ দাগেন তৃণমূল নেত্রী। সিপিএম বা কংগ্রেসর বিরুদ্ধে এদিন সাংবাদিক সম্মেলনে সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বাক্যও খরচ না করলেও, দলের লোকসভা প্রার্থীদের সঙ্গে নিয়ে বার বার গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।












Click it and Unblock the Notifications