চিকিৎসা জগতে সাড়া জাগানো বাংলার মামেন চণ্ডী পেলেন পদ্ম পুরস্কার
টাটা মেডিক্যাল সেন্টার কলকাতার ডিরেক্টর মামেন চণ্ডীকে পদ্ম পুরস্কারে সম্মান জানাল কেন্দ্র।
টাটা মেডিক্যাল সেন্টার কলকাতার ডিরেক্টর মামেন চণ্ডীকে পদ্ম পুরস্কারে সম্মান জানাল কেন্দ্র। ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ও মেডিসিনে এমডি করা মামেন পরে হেমাটোলজিতে আলাদা করে প্রশিক্ষণ নেন।

২০১০ সালে লন্ডনের রয়্যাল ফেলোশিপ পেয়েছেন মামেন চণ্ডী। ১৯৭৯ সাল থেকে ভেলোরের সিএমসি-র তিনি ফ্যাকাল্টি সদস্য। ১৯৮৭ থেকে ২০০৭ পর্যন্ত তিনি ভেলোরের হেমাটোলজি বিভাগের প্রধান ছিলেন।
ভারতে হেমাটোলজির দুনিয়ায় সাড়া ফেলে দেওয়া এই চিকিতসক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের পুরোধা বলা যেতে পারে।
ক্যানসার ছাড়াও অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, লিউকেমিয়া ও কোশ প্রতিস্থাপনে তিনি ভারতে অগ্রণী ভূমিকা নিয়েছেন।












Click it and Unblock the Notifications