নানুরে মমতার সভা, অনুপস্থিত অনুব্রত, ফর্ম ৬ বিতর্কে তীব্র আক্রমণ বিজেপির বিরুদ্ধে
বিধানসভা ভোটের আগে প্রচারের ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একদিনে তিনটি জনসভা নানুর, বড়ঞা ও জঙ্গিপুর ঘিরে ব্যস্ত সূচি ছিল তাঁর। দিনের শুরুতেই বীরভূমের নানুরে সভা করে রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিলেন তিনি। তবে এই সভাতে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দেখা গেল না মঞ্চে।
বীরভূম আমার নিজের মাটি এই আবেগে ভর করলেন মমতা, নানুরের আল আমীন মডেল স্কুলের পাপুড়ি মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, বীরভূম তাঁর কাছে শুধুই রাজনৈতিক ক্ষেত্র নয়, বরং ব্যক্তিগত টান রয়েছে এই মাটির সঙ্গে। ছোটবেলার নানা স্মৃতি তুলে ধরে তিনি বোঝাতে চান, এই জেলার সঙ্গে তাঁর সম্পর্ক গভীর।

সভা থেকে একাধিক সামাজিক প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরেন মমতা। 'যুবসাথী' প্রকল্পকে তিনি ভাতা নয়, বরং তরুণদের "পকেট খরচ" বলে ব্যাখ্যা করেন। যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের আশ্বস্ত করে বলেন প্রক্রিয়া চলছে, সকলেই পাবেন।
'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়েও একই আশ্বাস দেন তিনি। বিজেপির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল নেত্রী।
নানুরের সভা থেকেই ফর্ম ৬ বিতর্কে তীব্র আক্রমণ শানান মমতা। তাঁর অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে বাইরে থেকে নাম ঢোকানোর চেষ্টা করছিল। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ও এতে তিনি সন্তুষ্ট।
মমতার বক্তব্যে উঠে আসে একাধিক কেন্দ্র বিরোধী অভিযোগ গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হন তিনি। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ তোলেন। প্রকল্পের নাম থেকে গান্ধীর নাম বাদ দেওয়ার সমালোচনা করেন। পাল্টা হিসেবে রাজ্যে 'মহাত্মাশ্রী' প্রকল্প চালুর কথা জানান।
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলারা, বিয়ের পর পদবি পরিবর্তনের কারণে অনেকের নাম বাদ গিয়েছে। তিনি জানান, বাদ পড়া নাম ফেরাতে আইনি লড়াইয়ের খরচ দল বহন করবে।
রাজনৈতিক আক্রমণে কোনও রাখঢাক রাখেননি মমতা। বিজেপিকে সরাসরি "লুটের দল" বলে কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হচ্ছে, টাকা দেওয়ার নাম করে প্রতারণার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তাও দেন তিনি।
সবশেষে, সভায় অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। বীরভূমের রাজনীতিতে তাঁর প্রভাব বিবেচনায় এই অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
নানুরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন উন্নয়ন ও সামাজিক প্রকল্পের বার্তা দিলেন, অন্যদিকে তীব্র রাজনৈতিক আক্রমণে বিজেপিকে চাপে রাখার কৌশলও স্পষ্ট করে দিলেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications