জেলে বসেই তৃণমূলকে জেতাবেন, বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে হুঙ্কার ছাড়লেন মমতা

জেলে বসেই মমতা বন্যোবলপাধ্যায় তৃণমূলকে জেতানোর ক্ষমতা রাখেন। বাঁকুড়ার শুনুকপাহাড়ির সভা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্যোতাপাধ্যায়। বিজেপিকে নিশানা করে হুঙ্কার ছাড়লেন তিনি।

জেলে বসেই মমতা বন্যোবলপাধ্যায় তৃণমূলকে জেতানোর ক্ষমতা রাখেন। বাঁকুড়ার শুনুকপাহাড়ির সভা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্যোতাপাধ্যায়। বিজেপিকে নিশানা করে হুঙ্কার ছাড়লেন তিনি। একইসঙ্গে সিপিএমকেও বিঁধলেন। সাফ জানিয়ে দিলেন, সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির হার্মাদ। রংটাই শুধু পরিবর্তন হয়েছে।

ক্ষমতা থাকলে আমাকে জেলে ঢোকাক বিজেপি

ক্ষমতা থাকলে আমাকে জেলে ঢোকাক বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষমতা থাকলে আমাকে জেলে ঢোকাক বিজেপি। জেলে বসেই আমি দলকে জেতাব, জেলে বসেই বাংলা দখল করব। তিনি এই মর্মে লালুপ্রসাদ যাদবের উদাহারণ তুলে ধরেন। তিনি বলেন বিহারে ম্যানুপুলেট করে জিতেছে বিজেপি, ওটা জয় নয়, ওটা লালুপ্রসাদের কাছে শোচনীয় হার।

সিপিএমের হার্মাদরা এখন বিজেপিতে যোগ দিয়েছেন

সিপিএমের হার্মাদরা এখন বিজেপিতে যোগ দিয়েছেন

মমতা বলেন, সিপিএম-কংগ্রেস-বিজেপি এক হয়েছে। সিপিএমের হার্মাদরা এখন বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি আবার বাইরে থেকে লোক জড়ো করছে। তারা সব কেড়ে নেবে। বিজেপি দেশের সবচেয়ে বড় অভিশাপ, এই অভিশাপকে স্তব্ধ করতে হবে। ব্যক্তিগত কারও সম্পর্কে রাগ থাকতেই পারে, তাই বলে তৃণমূলকে ভুল বুঝবেন না।

সিপিএমের হার্মাদরা বিজেপির জামা পরেছে

সিপিএমের হার্মাদরা বিজেপির জামা পরেছে

মমতার কথায়, সিপিএমের হার্মাদদের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি। তাদের রঙটা পরিবর্তন হয়েছে শুধু, বাকিটা একই আছে। ভয়ে কাঁটা হয়ে থাকত বাঁকুড়াবাসী। এখন শান্তি এসেছে বাঁকুড়ায়। বহু মানুষ ঘরছাড়া ছিল, তাঁরা ঘরে ফিরেছে তাঁর আমলে। সিপিএমের হার্মাদরা বিজেপির জামা পড়ে আবার অশান্তি পাকানোর চেষ্টা করছে।

সিপিএম লোভী, বিজেপি ভোগী আর তৃণমূল ত্যাগী

সিপিএম লোভী, বিজেপি ভোগী আর তৃণমূল ত্যাগী

মমতা সাফ করে দেন, তৃণমূল করতে গেলে ত্যাগী হতে হবে। সিপিএম লোভী, বিজেপি ভোগী আর তৃণমূল ত্যাগী- এই তিন ধরনের নেতা রয়েছে। বিজেপির পায়ে পড়েছে সিপিএম। সিপিএমের লজ্জাও নেই। সারদা-নারদা থেকে বাঁচতে বিজেপির পায়ে পড়ছে অনেকে। যাই করুক, বাঁকুড়ায় একটা আসনও পাবে না বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+