এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে

এসআইআরের মাধ্যমে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে দাবি করে আসছে তৃণমূল। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ধরনা কর্মসূচির আজ পঞ্চম দিন।

ধর্মতলার মেট্রো চ্যানেলে সেই ধরনা মঞ্চেই ফের রং-তুলি হাতে আঁকতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

একটি সবুজ বোর্ডে 'SIR' এবং 'Vanish' শব্দ দুটি লিখে তিনি ভোটার মুছে ফেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বোর্ডের শীর্ষভাগে মুখ্যমন্ত্রী "SIR" লেখেন এবং মাঝখানে সাদা রঙে লেখেন "Vanish"। এরপর তিনি ছোট এলোমেলো বৃত্ত ও মানচিত্রের মতো একটি রেখাচিত্র আঁকেন। ধাপে ধাপে, তিনি সাদা রঙ দিয়ে বোর্ডের সবুজ অংশ ঢেকে দেন, যা ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার প্রতীকী ইঙ্গিত বহন করে।

মুখ্যমন্ত্রী যখন এটি আঁকছিলেন, ঠিক সেই মুহূর্তে মুখ্য নির্বাচন কমিশনার একটি সাংবাদিক সম্মেলন করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গত ৬ মার্চ থেকে এই ধরনা কর্মসূচি পালন করে আসছেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন (ECI) পরিচালিত SIR প্রক্রিয়ায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য থেকে বহু প্রকৃত ভোটারের নাম বাতিল করা হচ্ছে।

মমতা যে ভ্যানিশ লেখেন তা যেমন একদিকে ভোটারের নাম বাদ দেওয়াকে ইঙ্গিত করে, তেমনই মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেও কটাক্ষ করছেন। ফলে এই ছবির মাধ্যমেও জ্ঞানেশকেই মমতা নিশানা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। গত কয়েক দিন ধরে তৃণমূল সুপ্রিমো বারবার অভিযোগ তুলেছেন যে, নির্বাচন কমিশন বিজেপির "ইশারায় নাচছে" এবং পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+