Suvendu Adhikari: মোদীকে হারাতে মমতার পাঁচ বার জন্ম নিতে হবে, কটাক্ষ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন শুভেন্দু অধিকারী। ' চোর মমতা' স্লোগান আগেই শুরু করা হয়েছে। সেই স্লোগান বিধানসভার ভিতরে কেবল নয়। বাইরেও সমানভাবে দেওয়া হবে। পরিষ্কার জানিয়ে দিলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারাতে পাঁচ বার জন্ম নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনই কটাক্ষ এদিন করেছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্য বিজেপির তরফ থেকে ধর্মতলায় বি আর আম্বেদকরের মূর্তির সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে একাধিক বিষয়ে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Suvendu Adhikari

এদিন শুভেন্দু অধিকারী বলেন, "উনি অখিলেশকে বলেছিলেন, আপনারা যোগীকে হটিয়ে দিন। আমি কেন্দ্র থেকে মোদীকে হটাবো। আরে মোদীকে হটাতে গেলে আপনাকে পাঁচ বার জন্মগ্রহণ করতে হবে।" নন্দীগ্রামের ভোটে হারার প্রসঙ্গ তুলে ধরে ফের বলেন, "আগে আমার সঙ্গে লড়ে দেখুন।"

রাজ্যে মিড ডে মিলে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করবে। এমন দাবি শুভেন্দু করছেন। মিড ডে মিলে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রীর নাম জড়াতে পারে। এমন ইঙ্গিত শুভেন্দু করেছেন। এদিন শুভেন্দু অধিকারী বলেন, কেবল কেষ্ট, পার্থ, বালু নয় আরও অনেকেই ধরা পড়বে।"

বিডিওদের মধ্যে অনেকেই শাসক দলের সঙ্গে দুর্নীতিতে জড়িয়ে আছেন। সেই ইঙ্গিতও দিয়েছেন শুভেন্দু। রামপুরহাট, হিঙ্গলগঞ্জ, ভগবানপুরের বিডিওর দিকে তিনি নিশানা করেছেন। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন বিধানসভার ভিতরেও একইভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর হাতে রক্ত লেগে আছে। তাঁর পাশে যে বসবেন, তাঁর গায়েও রক্ত লেগে যাবে। এমনই মন্তব্য করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী যে অনুষ্ঠানে থাকবেন, সেখানে কখনওই যাবেন না শুভেন্দু। তিনি বলেন, "যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব। আর পরিবারের সদস্যদের জেলে ঢোকাব, ততক্ষণ কোনও অনুষ্ঠানে মমতা থাকলে, আমি অন্তত যাব না।"

উল্লেখ্য, বিধানসভার মিউজিয়াম উদ্বোধনে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণপত্রে তাঁর নামও ছাপা হয়নি বলে অভিযোগ। পশ্চিমবঙ্গ বিধানসভাকে অষ্টম আশ্চর্য তৈরি করা হচ্ছে বলে কটাক্ষ শুভেন্দুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+