নিমতায় বৃহস্পতিবার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা খুন ঘিরে উত্তপ্ত এলাকা
মঙ্গলবার রাতে এলাকার রাস্তায় দাঁড়িয়ে এক বিজেপি কর্মীর সঙ্গে কথা বলছিলেন তৃণমূল নেতা নির্মল কুণ্ডু। আর ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল, একটি বাইক।
মঙ্গলবার রাতে এলাকার রাস্তায় দাঁড়িয়ে এক বিজেপি কর্মীর সঙ্গে কথা বলছিলেন তৃণমূল নেতা নির্মল কুণ্ডু। আর ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল, একটি বাইক। বাইক থেকে ছোড়া গুলিতে লাগে নির্মল কুণ্ডুর শরীরে। মুহূর্তে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। স্তব্ধ হয়ে যায় শরীর। বাংলার বুকে এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনায়, রীতিমতো ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জেরে বৃহস্পতিবারই নিমতা যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কখন যাচ্ছেন মুখ্যমন্ত্রী?
বৃহস্পতিবার নবান্নের কাজ সেরে নিমতা যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি গিয়ে দেখা করবেন নিহত নির্মল কুণ্ডুর পরিবারের সঙ্গে। পাশাপাশি তাঁর অন্যান্য কর্মসূচি রয়েছে বলেও সূত্রের দাবি। তবে ,তৃণমূল নেতার মৃত্যুর ঘটনার রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

খুনের হুমকি
খুনের ঘটনার পরই ,নিমতা এলাকায় বিজেপি নেতাদের মাথা কেটে নেওয়ার হুমকি দিয়ে পোস্টার পড়ে। ফলে স্বভাবতই তারপর থেকে এলাকা জুড়ে ত্রাস ছিল। এরপরই দমদমের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতার মৃত্যু ঘিরে আরও আতঙ্ক ছড়িয়েছে।

গ্রেফতার ২ বিজেপি কর্মী
নিমতায় তৃণমূল নেতা খুনে ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। আরও একজনকে গ্রেফতার করা হয়েছে হুগলির উত্তরপাড়া থেকে। ধৃতদের মধ্যে একজন ঘটনার দিন নির্মল কুণ্ডুর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। তারপরই চলে গুলি। যদিও বিজেপির দাবি ঘটনার সঙ্গে তারা মোটেও জড়িত নয়। নিমতার খুনের ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এদিকে, ঘটনার জেরে বিজেপি নেতার বাড়িতে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা আগুন লাগিয়ে দেন বুধবার সকালে।












Click it and Unblock the Notifications