Suvendu Adhikari: তৃণমূলে যারা বোমা বাঁধতে গিয়ে মারা গিয়েছে, তাদের চাকরি দেবেন মমতা, কটাক্ষ শুভেন্দুর
Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন অস্থায়ী চাকরি হবে রাজে। এই ঘোষণা শুধুই লোকসভা নির্বাচনের আগে গিমিক। কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তৃণমূলের হয়ে বোম বাঁধতে গিয়ে মৃতদের জন্যই এই চাকরি। গণতন্ত্র রক্ষাকারী মৃত বিজেপিরা এই চাকরি পাবে? প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ভোট পরবর্তি হিংসায় নিহতদের পরিবারকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই বিজেপি সমর্থিত নিহত ব্যক্তিদের নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তার মাঝেই আবারে বড় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর হোমগার্ডের চাকরি দেওয়ার প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন, "ভোট পরবর্তী হিংসায় কাদের মৃত বলে ঘোষণা করা হচ্ছে তার তালিকা প্রথমে প্রকাশ করা উচিত।" শুভেন্দুর ধারণা, তৃণমূলের হয়ে যে সকল 'হার্মাদ' বোমা বাঁধতে গিয়ে মারা গিয়েছেন। তাদের পরিবারকে চাকরি দেওয়া জন্যই মুখ্যমন্ত্রী এই ঘোষণা প্রকাশ করেছেন।
যারা গণতন্ত্র রক্ষা করতে গিয়ে মারা গিয়েছেন। অর্থাৎ বিরোধি দল বা বিজেপি কর্মীদের নাম এই তালিকায় থাকবে না। এমনই আশঙ্কা করছেন শুভেন্দু অধিকারী। এই আশঙ্কা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও মনে করেন।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, হাইকোর্টে মামলা অনুযায়ী তালিকা তৈরি করে কম্পেনসেশন বা চাকরি দেওয়া উচিত। হোমগার্ডের চাকরি অস্থায়ী চাকরি, বেতন অত্যন্ত কম। ১০ হাজার টাকা বেতনের এই অস্থায়ী চাকরিতে প্রতি বছর রিনুয়াল করতে হয়। তৃণমূলের ঝান্ডা না ধরলে পরের বছর রিনুয়াল হবে না।
রাজ্যের বিরোধী দলনেতার কথায়, "আমরা চাই সরকার এদেরকে স্থায়ী চাকরি দেওয়ার ব্যবস্থা করুক। কন্ট্রাকচুয়াল চাকরি নয়। এই ন্যূনতম বেতনের চাকরিতে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে তারা নিজেরা খাবে কী? পরিবারে পাঠাবে কী? "
লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল একটি গিমিক দিচ্ছেন। তাছাড়া আর কিছুই নয়। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলায় দলের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications