Dilip Ghosh: রাজ্যকে বাংলাদেশ বানাতে চাইছেন মমতা, এরপর পতাকা চাইবেন, কটাক্ষ দিলীপ ঘোষের
পশ্চিমবঙ্গ রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ বানাতে চাইছেন। সেজন্য আলাদা রাজ্য সঙ্গীত তৈরি করা হল। দেশের সংবিধানে কি এইসব আছে? প্রশ্ন করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বছরের শুরুর দিনও একইভাবে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সঙ্গীত করেছেন। এরপর আলাদা পতাকা চাইবেন। এর আগে আলাদা পার্লামেন্ট চেয়েছিলেন। বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীর বানানোর চেষ্টা করছেন। সেজন্যই বাংলায় উগ্রপন্থী, বিচ্ছিন্নতাবাদী শক্তি সব এসে থাকতে শুরু করেছে। এখানকার মানসিকতা এমন তৈরি হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আরও বাড়াচ্ছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ডলব চাকরি না আগে সিঙ্গেল চাকরি দিয়ে দেখান। ডিএ দেওয়ার ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রীর দেওয়ার সামর্থ নেই। ইচ্ছেও নেই। ভালোভাবে কথাও তিনি বলেননি। এমনই খোঁচা দিলেন দিলীপ ঘোষ। প্রশাসনিক পদে বদল হয়েছে রাজ্যে। সেই নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
যারা দুর্নীতিগ্রস্ত, যারা নিয়ম নীতি মানেন না। তেমন লোকদের মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দেন সব সময়। তৃণমূল দলেও তাই হয়ে এসেছে। রাজ্যের প্রশাসনিক পদেও তাই হয়েছে। ইন্ডিয়া জোট নিয়েও কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। জোটের অস্তিত্ব কী? জোটের ভবিষ্যৎ কী? সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে।
ইন্ডিয়া জোটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা জোটে আছেন, তারাও খুঁজে পাচ্ছেন না। এমনই কটাক্ষ করলেন দিলীপ। জোটের লক্ষ্য কী? নেতা কে? উদ্দেশ্য কী? সেই প্রশ্ন তিনি করেছেন। মোদী হঠাও স্লোগান দিতে দিতে নিজেরা হটে গেল তো! এমনই খোঁচা দিলীপ ঘোষের।
শুভেন্দু অধিকারীর বাড়িতে রেইড হলে টাকা পাওয়া যাবে। কুণাল ঘোষ এই বার্তা গতকাল দিয়েছিলেন। তারই পালটা বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূল নেতাদের দিকে আগে দেখুক। কত টাকা তৃণমূল নেতাদের বাড়িতে পাওয়া যায়। তৃণমূল নেতাদের বাড়িতে কত টাকা আছে। সেই ব্যাপারটা দেখুন কুণাল ঘোষ। নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications