এই জয়ে নতুন যুগের সূচনা হল, পাহাড় এখন হাসছে, টুইট বার্তা মমতার
দার্জিলিংয়ের মিরিক পুরসভায় জয়ের খবর পাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করলেন, পাহাড়ে নতুন যুগের সূচনা হল। পাহাড় এখন হাসছে।
সমতলে জয় তো প্রত্যাশিত ছিলই, এবার পুর-লড়াইয়ে পাহাড়েও অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে তৃণমূল। পাহাড়ে বিজয় কেতন উড়িয়ে তাই উৎফুল্ল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উচ্ছ্বাসই বুধবার ফুটে উঠল তাঁর টুইট বার্তায়।
দার্জিলিংয়ের মিরিক পুরসভায় জয়ের খবর পাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করলেন, পাহাড়ে নতুন যুগের সূচনা হল। পাহাড় এখন হাসছে। বিশেষ করে মিরিকবাসীকে ধন্যবাদ মা-মাটি-মানুষের সরকারের প্রতি আস্থা রাখার জন্য।

এদিন সমতলের তিন পুরসভার সঙ্গে পাহাড়ের চার পুরসভা নির্বাচনেরও ফল প্রকাশ হয়। সমতলে তিন পুরসভাতেই প্রত্যাশিত সাফল্য পায় তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ, ডোমকল ও পূজালি পুরসভার পাশাপাশি পাহাড়ের মিরিক পুরসভাতেও জয় পায় তৃণমূল কংগ্রেস। এমনকী পাহাড়ের অপর তিন পুরসভাতেও দাগ কাটতে সক্ষম হয়েছে তারা। দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং পুরসভাতেও ছ'টি ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।
Congratulations to Ma Mati Manush for again & again putting their trust in us. We are honored, privileged & humbled #VerdictOfBengal 1/4
— Mamata Banerjee (@MamataOfficial) May 17, 2017
সাত পুরসভায় জয়ের জন্যই রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তৃণমূলের প্রতি আস্থা রাখার জন্য তিনি সম্মানিত বোধ করছেন বলে টুইট বার্তায় লেখেন। মানুষ যে তাঁদের উপর ভরসা রেখেন, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পাহাড়বাসীকেও তিনি ধন্যবাদ দিয়েছেন। তিনি লিখেছেন, মিরিকবাসীকে মা-মাটি-মানুষের সরকারের ধন্যবাদ। তাঁরা আস্থা রেখেছেন। এই জয়ে নতুন যুগের শুরু হল পাহাড়ে।
{promotion-urls}












Click it and Unblock the Notifications