মমতা থেকে অভিষেকের প্রোফাইল পিকচারে বিদ্যাসাগর! জোরদার প্রতিবাদে ঘাসফুল শিবির

মঙ্গলবারের সন্ধ্যা বাংলার রাজনীতির ক্ষেত্রে যেমন আতঙ্কের বার্তা এনেছে ,তেমনই তা বাঙালির কাছে লজ্জার হয়ে উঠেছে।

মঙ্গলবারের সন্ধ্যা বাংলার রাজনীতির ক্ষেত্রে যেমন আতঙ্কের বার্তা এনেছে ,তেমনই তা বাঙালির কাছে লজ্জার হয়ে উঠেছে। বাংলার বুকে বিদ্যাসাগরের মূর্তিকে টুকরো টুকরে করে ভাঙার ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না বাঙালি। এদিকে , রাজনীতির ময়দানও বেশ সরগরম এমন ঘটনায়। বিজেপি, তৃণমূল একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছে এই ইস্যুতে। বিজেপিকে গোটা ঘটনায় কাঠগড়ায় দাঁড় করিয়ে এদিন সোশ্যাল মিডিয়া যুদ্ধেও মমতা শিবির তৎপরতা দেখিয়েছে।

 মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বদল

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বদল

ফেসবুক থেকে টুইটারে মঙ্গলবারের ঘটনার পর থেকেই নিজের প্রোফাইল পিকচার বদলে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতার প্রোফাইল পিকচারে বসানো হয়েছে বিদ্যাসাগরের ছবি। আর এভাবেই তিনি সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচারে নামছেন মূর্তি ভাঙার ইস্যুতে।

 ছবি বদল তৃণমূলের

ছবি বদল তৃণমূলের

এদিন তৃণমূলের তরফেও সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার বদলে ফেলা হয়েছে। সেখানেএ দেকখা যাচ্ছে বিদ্যাসাগরের ছবি।

 অভিষেকের প্রোফাইল পিকচার

অভিষেকের প্রোফাইল পিকচার

অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতর ছবিতেও দেখা গিয়েছে প্রোফাইল পিকটার বদলে যেতে। সেখানেও বিদ্যাসাগরের ছবি লাগানো হয়েছে।

 মদন মিত্রের প্রোফাইল

মদন মিত্রের প্রোফাইল

এদিন তৃণমূলের ভাটপাড়ার বিধায়ক মদন মিত্রের প্রোফাইলের ছবিতেও দেখা গিয়েছে বিদ্যাসাগরের ছবি। সবমিলিয়ে আপাতত সপ্তমদফা ভোটের আগে কলকাতার বুকে মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদেসরব হয়ে একচুল জমিও ছাড়তে রাজি নয় তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+