Mamata Banerjee: “এদেশের কেন্দ্রে থাকা দল একটি ধর্মে প্রতিহিংসাপরায়ণ,” বাংলাদেশ নিয়ে বলতে গিয়ে নিশানা মমতার

Mamata On Bangladesh: সকালের পর বিকেলে ফের বাংলাদেশ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকালে বিধানসভায় বলেছিলেন, এনিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোনও এক্তিয়ার নেই। বিকেলে অবশ্য ধর্মীয় মেরুকরণ নিয়ে বিজেপিকে (BJP) নিশানা করলেন মমতা।

বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা কেউ বাংলাদেশের ঘটনা সমর্থন করছি না। কিন্তু আমাদের ভূমিকা সীমাবদ্ধ। ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে অ্যাকশন নিতে পারে। এক বছর ধরে বাংলাদেশে যেটা ঘটে আসছে, প্রত্যেক ঘটনার জন্য আমরা দুঃখিত।"

mamata banerjee

যদিও কেন্দ্রীয় সরকার (Central Government) রাজ্যকে না জানিয়েই পদক্ষেপ নেয় বলে ফের একবার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "আমাদের কোনওভাবে কিছুতে ইনভলভ করা হয় না। আমরাও তাই জানি না। না জানিয়েই তিস্তা চুক্তি (Teesta) হয়ে গিয়েছিল আপনারা জানেন। বাংলাদেশকে ভালোবাসি। ওরাও আমাদের ভালোবাসে। ধর্মে ধর্মে বিভেদ হোক চাই না।"

এরপরই সাংবাদিকের প্রশ্নের উত্তরে নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারে যারা আছেন, তারাও তো একটা ধর্মের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ অবস্থান নেন। কোনওটাই ঠিক নয়। কোনও ধর্মের উপরই অত্যাচার মানি না। মন্দির থাকলে মসজিদও থাকবে, গুরুদ্বার থাকলে গির্জাও থাকবে।"

তবে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার যা অবস্থান নেবে তাতেই রাজ্যের সায় রয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে একুশে জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে বাংলাদেশে তৎকালীন সংরক্ষণ বিরোধী আন্দোলন প্রসঙ্গে মুখ খোলেন মমতা।

সেবারে মমতা বলেছিলেন, "কোনও অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখট করে সেক্ষেত্রে আমরা আশ্রয় দেব। কারণ এক্ষেত্রে রাষ্ট্রসংঘের নিয়ম রয়েছে। কেউ যদি উদ্বাস্তু হয়ে আসেন সেক্ষেত্রে পার্শ্ববর্তী এলাকা তাঁকে সম্মান জানাবে।" মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। তীব্র বিরোধিতা করে বিজেপি।

তবে এবারে আগে থেকেই সাবধানী মুখ্যমন্ত্রী। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সঙ্গে একমত পোষণ করলেন মুখ্যমন্ত্রী। সংসদে এনিয়ে তৃণমূলের অবস্থান প্রসঙ্গে মমতা জানান, লোকসভা ও রাজ্যসভার দলনেতারা সিদ্ধান্ত নেবেন। তাঁরা জিজ্ঞেস করলে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য জানাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+