ভোট পরবর্তী হিংসা মামলায় স্বস্তি মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্টের! আগাম জামিন সুফিয়ানের
হিংসা মামলায় নয়া মোড়। মামলায় স্বস্তি পেলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। ভোট পরবর্তী মামলায় আগাম জামিন পেলেন তিনি। এর আগে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানে শেখ সুফিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
ভোট পরবর্তী হিংসা মামলায় নয়া মোড়। মামলায় স্বস্তি পেলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। ভোট পরবর্তী মামলায় আগাম জামিন পেলেন তিনি। এর আগে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানে শেখ সুফিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন নন্দীগ্রামে ভোটের সময়ে থাকা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত করছে সিবিআই। বিপুল ভোটে রাজ্যে ফের একবার ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব জায়গাতেই জয়জয়কার হয় তৃণমূলের। ২ রা মে ফলপ্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মীদের উপর হামলা হয় বলে অভিযোগ। এমনকি খুন করা হয় বলেও অভিযোগ।
এমনকি ধর্ষণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ বিজেপির। আর এর ঘটনাউয় হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আর সেখানেই এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়।
সেই মতো মামলার তদন্ত চলছে। তদন্তে নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনাটিও উঠে আসে। একেবারে সরজমিনে গিয়ে দেবব্রত মাইতি'র খুনের ঘটনার তদন্ত শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কি ঘটেছিল, কীভাবেই বা দেবব্রত মাইতিকে খুন হতে হল সমস্ত বিষয় জানার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। এমনকি খুন হওয়া বিজেপি নেতার পরিবারের সঙ্গেও কথা বলেন তদন্তকারী আধিকারিকরা।
আর এই তদন্ত শেখ সুফিয়ানের কথা উঠে আসে সিবিআইয়ের কাছে। আর এরপরেই শেখ সুফিয়ানকে এই বিষয়ে জেরা করতে চেয়ে সিবিআইয়ের তরফে তলব করা হয়। কিন্তু বারবার তাঁকে তলব করা হলেও এড়িয়ে যান সুফিয়ান। কার্যত গা ঢাকা দিয়েই গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুফিয়ান।
কিন্তু কলকাতা হাইকোর্টে এই বিষয়ে কোনও স্বস্তি মেলেনি। আর এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নন্দীগ্রামের প্রভাবশালী এই নেতা। দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার সুফিয়ানের আগাম জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। যদিও এর আগে ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছিল আদালত।
উল্লেখ্য, এবার বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে লড়াই করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন সুফিয়ান। ভোট পরবর্তী হিংসা মামলাতে এবার তাঁর নাম জড়িয়ে পড়ল।
অন্যদিকে বীরভূমে আরও এক বিজেপি নেতার খুনের ঘটনায় অনুব্রত মন্ডলকে তলব করা হয়েছে। যদিও অসুস্থ থাকায় তাঁকে বীরভুমে গিয়ে জেরা করবে সিবিআই। এমনটাই খবর।












Click it and Unblock the Notifications