পঞ্চায়েতের আগে ‘মাস্টারস্ট্রোক’ মমতার! অনিচ্ছুক চাষিদের জন্য কী বার্তা তাঁর সরকারের

কাওয়াখালি উপনগরীর জমি অনিচ্ছুকদের ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল সরকার এই সিদ্ধান্ত নিয়ে মাস্টারস্ট্রোক দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

সিঙ্গুরের পর কাওয়াখালি। অনিচ্ছুক চাষিদের জমি ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। সিঙ্গুরের পটভূমিকায় রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, এবারও সেই সিদ্ধান্তে অনড় থাকল রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যা্য়ের সরকার। সোমবার বিধানসভায় পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কাওয়াখালি উপনগরীর জমি অনিচ্ছুকদের ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল সরকার এই সিদ্ধান্ত নিয়ে মাস্টারস্ট্রোক দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন মন্ত্রী তথা দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেবকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই পার্থবাবু পঞ্চায়েত ভোটের আগে তাৎপর্যপূর্ণ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। কাওয়াখালির ৫২টি পরিবারকে জমি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়ে দেন।

পঞ্চায়েতের আগে মাস্টারস্ট্রোক! অনিচ্ছুক চাষিদের বার্তা মমতার

উল্লেখ্য ২০০৪ সালে রাজ্যের বামফ্রন্ট সরকারের আমলে জমি অধিগ্রহণ করা হয় শিলিগুড়ির উপকণ্ঠে উপনগরী গড়ে তোলার জন্য। সেখানেও অনিচ্ছুক চাষিদের আপত্তি তীব্র হয়। জমি ফেরত পেতে শুরু হয় আন্দোলন। মামলা হয়। তৃণমূল জীবন ও জীবিকা রক্ষা কমিটি তৈরি করে এই আন্দোলনে নেতৃত্ব দেয়। কথা দেয় তাঁরা সরকারে এলে অনিচ্ছুকদের জমি ফেরত দেবে।

সেইমতোই আইনি জটিলতা কাটিয়ে জমি ফেরত দেওয়ার কথা ঘোষণা করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। মোট ১১.৪৪ একর জমি ফিরিয়ে দেওয়ার কথা এদিন ঘোষণা করা হয়। ২০১১ সাল থেকে জমি ফেরতের জন্য লড়াই চালাচ্ছিল তৃণমূল। কিন্তু জমি-সঙ্কুলান না হওয়ায় এতদিন তা ফেরত দেওয়া সম্ভব হয়নি।

এর মধ্যে সিঙ্গুরের চাষিরা জমি ফেরত পেয়েছেন, কিন্তু তাঁরা পাননি, তাই ক্রমেই অসন্তোষ বাড়ছিল। এই অসন্তোষের আঁচ নবান্ন পর্যন্ত আসতেই তৃণমূল সরকার নতুন করে উদ্যোগী হয় বিকল্প জমির ব্যাপারে। তা পেয়ে যেতেই তৃণমূল সরকার পঞ্চায়েত ভোটের আগে মোক্ষম চালটা দিয়েই দিল।

চাষিদের মনরক্ষার্থে শুরু হয়ে গেল জমি ফেরত প্রক্রিয়া। এদিনই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের পুনরুজ্জীবনেও সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাস হয়ে গিয়েছে। ডিপিএল বিদ্যুৎ বণ্টন সংস্থার সহযোগী হিসেবে কাজ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+