ফের খুশির বার্তা দিলেন মমতা, রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর বয়ে আনছে দোল

পুজোর মরশুমের ছুটির রেশ এখনও কাটেনি। আসন্ন শীতে ছুটি নিয়ে ভ্রমণের পরিকল্পনাও ইতিমধ্যে সারা অনেকেরই। এরই মধ্যে তাঁরা সুখবর পেয়ে গেলেন ফের।

পুজোর মরশুম শেষ। কিন্তু খুশির খবরের শেষ নেই। শীতের মরশুম আসার আগেই আবার নতুন খুশির খবর নিয়ে এল রাজ্য সরকার। নবান্ন সূত্রে ঘোষণা করা হল দোলে পরপর চারদিন ছুটি মিলবে রাজ্য সরকারি কর্মীদের। এবার দোল ও হোলি মিলিয়ে টানা চারদিন ছুটিতে সরকারি কর্মীদের মনে খুশির হাওয়া।

দোলে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিলেন মমতা

পুজোর মরশুমের ছুটির রেশ এখনও কাটেনি। আসন্ন শীতে ছুটি নিয়ে ভ্রমণের পরিকল্পনাও ইতিমধ্যে সারা অনেকেরই। এরই মধ্যে তাঁরা সুখবর পেয়ে গেলেন ফের। ২০১৮-র ১ মার্চ দোলের জন্য ছুটি ঘোষণা করল সরকার। আর পরদিন অর্থাৎ ২ মার্চ হোলির ছুটি। এই দুদিন পড়েছে যথাক্রমে বৃহস্পতি ও শুক্রবার। স্বভাবতই পরের দুদিন শনিবার ও রবিবারও ছুটি। ফলে দোল আর হোলির দৌলতে টানা চারদিন ছুটি মিলছে রাজ্য সরকার কর্মীদের।

পঞ্জিকা নির্ঘণ্ট অনুযায়ী দোল ২ মার্চ ও হোলি ৩ মার্চ। সেক্ষেত্রে হোলির দিন শনিবার হওয়ায় একটি ছুটি মাঠে মারা যেতে বসেছিল রাজ্য সরকার কর্মীদের। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সেই হারানো ছুটিও এবার মিলতে চলেছে কর্মীদের। একদিন ছুটি এগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজো মিটে যাওয়ার পরই ছটপুজো উপলক্ষে ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই ঘোষণার রেশ ধরেই চারমাস পরের ছুটিও ঘোষণা হয়ে গেল। সরকারি কর্মীরা খুশি হলেও, বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। একের পর এক ছুটি ঘোষণা করে মুখ্যমন্ত্রী অযথা কর্মদিবস নষ্ট করছেন বলে অভিযোগ তাঁদের। এর ফলে বিঘ্নিত হচ্ছে কর্মসংস্কৃতিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+