শুভেন্দুকে নিয়ে শোরগোলের মাঝেই মমতার পাশ থেকে নিঃশব্দে সরে দাঁড়ালেন আর এক 'সহযোদ্ধা'

শুভেন্দুকে নিয়ে শোরগোলের মাঝেই মমতার পাশ থেকে নিঃশব্দে সরে দাঁড়ালেন আর এক 'সহযোদ্ধা'

৩ ঘণ্টার কার্যত পর পর ৩ ঝটকা! এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩ ধারালো অস্ত্র কার্যত তাঁর পাশ থেকে সরে গেলেন! তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারী সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করার পরই , এদিন আসানসোলের পুরবোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি। আর এর মাঝেই নিঃশব্দে মমতার পাশ থেকে সরে গেলেন তাঁর কার্যালয়ের গ্রিভান্স মনিটারং সেলের উপদেষ্টা কর্নেল দীপ্তাংশু চৌধুরী।

 দীপ্তাংশুর ইস্তফা

দীপ্তাংশুর ইস্তফা

মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই এক সভায় বলেন, কেউ কেউ জোয়ারের জলে আসে, আর ভাঁটায় বেরিয়ে যায়। এরপর বুধবার রাতে পূর্বা বর্ধমানের তৃণমূলের সাংসদ তথা বিক্ষুব্ধ তৃণমূল নেতা সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন দীপ্তাংশুও। আর ঠিক তার ১২ ঘণ্টার মধ্যেই কার্যত এদিন সরকারি পদ থেকে দীপ্তাংশু ইস্তফা দেন।

শুভেন্দুর পরই দীপ্তাংশু

শুভেন্দুর পরই দীপ্তাংশু

একদিকে যখন শুভেন্দু অধিকারী নিজের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিন্ন করে দিলেন আজ, তেমনই অন্যদিকে, মমতার পাশ থেকে সরে গেলেন দীপ্তাংশু চৌধুরী। এদিন শুভেন্দুর ইস্তফাপত্র মমতা দরবারে যেতেই , ঠিক তারপরই দীপ্তাংশু ইস্তফা পাঠান। মূলত, দীপ্তাংশুর ইস্তফায় তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে।

ইস্তফা পত্রে কী লেখেন প্রাক্তন সেনা জওয়ান

ইস্তফা পত্রে কী লেখেন প্রাক্তন সেনা জওয়ান

কর্নেল দীপ্তাংশু চৌধুরী এর আগে ভারতীয় সেনায় ছিলেন। আর এই প্রাক্তন সেনা জওয়ান এদিন জানান, তিনি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নীগমের চেয়ারম্যান ও মুখ্যমন্ত্রীর কার্যালয়ের গ্রিভান্স ও মনিটারিং সেলের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন। 'মানুষের স্বার্থে' কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়ায় তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

 বিজেপি , দীপ্তাংশু ও কিছু তথ্য

বিজেপি , দীপ্তাংশু ও কিছু তথ্য

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর পরই দীপ্তাংশুর পদত্যাগ ঘিরে দুইয়ে দুইয়ে চার করার হিসাব নিকেশ অনেকেই শুরু করেছেন। উল্লেখ্য, বিজেপির সঙ্গে এর আগেও দীপ্তাংশুকে দেখা গিয়েছে। মুকুল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত দীপ্তাংশু ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন। কার্গিল যুদ্ধের তাবড় নাম দীপ্তাংশুকে আসানসোলের দক্ষিণ বিধানসভা থেকে দাঁড়ও করায় বিজেপি। সেই ভোটে হারের পর তৃণমূলের শিবিরে চলে আসেন দীপ্তাংশু । হয়ে ওঠেন মমতার কাছের মানুষ। এরপর আজের ঘটনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+